সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ মোঃ আব্দুল হামিদ ওরফে পালানু (৪৬)কে গ্রেফতার করেছে র্যাব-৫ ক্যাম্পের আভিযানিক দল। শনিবার ১৫ জানুয়ারী বিকাল ৫ ঘটিকার সময় উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুর গ্রামের লাহারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় মোঃ বাবুলের আম বাগান থেকে তাকে আটক করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ হেরোইন, ইয়াবা এবং ভারতীয় জাল রুপি এর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫ এর একটি অপারেশন দল ১৫ জানুয়ারী ৫ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের লাহারপুর (খড়গপুর) গ্রামস্থ লাহারপুর প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব দিকে জনৈক মাইদুল ইসলামের বাড়ীর উত্তর পার্শ্বে বাবুল, পিতা সেকেন্দার আলীর আমবাগানের মধ্যে অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এএসপি এ,কে,এম.এনামুল করিম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৩ ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, মোবাইল সেট ১টি, সীমকার্ড ১টি, কালো গিপার ব্যাগ ৭টি সহ শিবগঞ্জ উপজেলার কয়লাদিয়াড় পশ্চিমপাড়ার মৃত কায়েস উদ্দিনের ছেলে মোঃ আব্দুল হামিদ ওরফে পালানুকে গ্রেফতার করে।
সে দির্ঘদিন থেকে মাদক চোরাকারবারীর সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিঙ্গাসাবাদে স্বীকার করে বলে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।