লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠার পর প্রথম একজন প্রসূতি মায়ের সিজার অপারেশন করা হয়েছে। সিজার অপারেশন চালু হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে উচ্ছ্বাস করতে দেখা যায়।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর ফরুয়াপাড়া গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী তামান্না আক্তারের সিজার অপারেশনের মাধ্যমে একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেন। সিজার অপারেশন এর মধ্য দিয়ে হাসপাতলে আরো একটি সেবা চালু হওয়ায় হাসি ফুটেছে চিকিৎসক ও নার্সসহ উপজেলাবাসীর মুখে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আবু শফি মাহমুদের সার্বিক সহযোগিতায় অপারেশনটি পরিচালনা করেন ডা: মাহফুজা বেগম জুনিয়র কনসালটেন্ট (গাইনি), ডা: শারমিন আক্তার জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া),সহযোগিতায় ছিলেন ডাক্তার গৌরব মিত্র,নার্সিং সুপারভাইজার,ওয়ার্ড ইনচার্জ,নার্স ও মিডওয়াইফগন।
রোগীর স্বামী মাহবুবুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার হওয়ার ফলে আমি উপকৃত আনন্দ উপভোগ করেছি সেইসাথে সরকার ও কর্তব্যরত ডাক্তারদের ধন্যবাদ জানাই সফলভাবে সম্পন্ন করায়।আমার স্ত্রী ও নবজাতক ছেলে ভালো আছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আবু শফি মাহমুদ জানান, প্রসূতির স্বজনদের সম্মতি নিয়েই সিজারের ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালে বাচ্চা ও মা ভালো আছে। প্রতিষ্ঠালগ্নের পর থেকে এই প্রথম উপজেলা স্বাস্থ্য বিভাগের ইতিহাসে অর্জিত হলো একটি মাইলফলক। সিজার অপারেশন করতে পারে আমরাও খুব খুশি।