সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১২ জানুয়ারি ১১ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, জেলার সদর থানাধীন মহানন্দা বাসস্টান্ডের মহানন্দা বাস কাউন্টারের পশ্চিম দিকে, মহানন্দা হইতে রাজশাহীগামি পাকা রাস্তার র্পূব পাশে অভিযান চালান। কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় ৪ কেজি গাঁজা, ২টি মোবাইল, ৩টি সীমকার্ড, নগদ ১ হাজার ৩০০ টাকা সহ মোঃ শরিফুল ইসলাম (৪০), পিতা মৃত আবুল হোসেন, সাং-তারাপুর খাট্টাসপাড়া, থানা- শিবগঞ্জ ও মোঃ আনোয়ার জাহিদ (২৪), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-নেজাম পুর, থানা-নাচোল, উভয় জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে হাতেনাতে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।