সারাদেশ

রাজশাহীতে চারটি নবনির্মিত ভবন উদ্বোধন করলেন আইজিপি

  • 3:08 pm - January 03, 2022

জিল্লুর রহমান জয় : রাজশাহী মহানগরে নবনির্মিত মালোপাড়া পুলিশ ফাঁড়ি, তালাইমারী পুলিশ ফাঁড়ি, রেশন স্টোর ভবন উদ্বোধন ও পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন আইজিপি বেনজীর আহমেদ বিপিএম (বার)। সোমবার সকাল ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আরএমপি’র নবনির্মিত রেশন স্টোর ভবনে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই সাথে তিনি মালোপাড়া পুলিশ ফাঁড়ি, তালাইমারী পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, আরএমপি, বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ আব্দুল বাতেন সহ আরএমপি ও জেলার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপর দিকে মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৮ মার্চ রাজশাহী পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এদেশের পুলিশ বাহিনীর সম্মুখ যুদ্ধ হয়েছিলো। যা রাজশাহীতে প্রথম প্রতিরোধ যুদ্ধ।

এ প্রতিরোধ যুদ্ধে কমপক্ষে ১৭ জন পুলিশ সদস্য শাহাদাত বরণ করেন। তারি লক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও হৃদয়ে লালনের জন্য মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর স্থাপন করা হয়েছে। এরপর ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ মহোদয় সহধর্মিণী সভানেত্রী বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) এর উদ্যোগে রাজশাহী জেলার হতদরিদ্র গৃহহীনকে ঘর ও দরিদ্র দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর হয়েছে।

উল্লেখ্য, ৫৬৪০ বর্গফুটের দ্বিতল বিশিষ্ট রেশন স্টোর ভবনটি নির্মানে ব্যায় হয় প্রায় ৪ কোটি ৪৮ লক্ষ ৩৫ হাজার ১৯২ টাকা ও ২ হাজার ২৯২.৯০ বর্গফুটের ছয় তলা বিশিষ্ট মালোপাড়া পুলিশ ফাঁড়ি ভবনটি নির্মানে ব্যায় হয় প্রায় ১ কোটি ১১ লক্ষ ৭৩ হাজার ৫০০ টাকা এবং ২৭৭৪ স্কয়ার ফিটের ছয়তলা বিশিষ্ট তালাইমারী পুলিশ ফাঁড়ি ভবনটি নির্মানে ব্যায় হয় প্রায় ৪ কোটি ১০ লক্ষ ৩৬ হাজার ৪৩২ টাকা।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au