সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ, র্যাব-৫ এর আভিযানিক দল ২৯ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক সোয়া ১২ ঘটিকায় অবৈধ অস্ত্র ম্যাগজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলামকে আটক করেছে।
র্্যাবের অপারেশন দল ২৯ ডিসেম্বর দিবাগত রাত সোয়া ১২ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট ইউনিয়নের কানসাট বাজারের জনৈক শরিফুল এর বাড়ীর গোডাউনের পার্শে ধৃত আসামী মোঃ আরিফুল ইসলাম (৪৩) এর ভাড়াকৃত ঘরে বিছানার নীচ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।
অস্ত্র অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ১টি মোবাইল সেটসহ শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ ইসমাইল বিশ্বাস টোলার বাছির উদ্দিনের ছেলে মোঃ আরিফুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ব্যাটালিয়ন অধি নায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান তালুকদার এবং কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী অভিযানে নেতৃত্ব দেন।