শ্রীলংকার সব ধরনের ক্রিকেট স্থগিত
স্পোর্টস রিপোর্টার: করোনা ভাইরাস সংক্রমন ঝুঁকি থেকে ক্রিকেটারদের বাঁচাতে ২টি অনুশীলন ম্যাচেই থেমে গেছে ইংল্যান্ড ক্রিকেট দলের শ্রীলংকা সফর। ২ ম্যাচের টেস্ট সিরিজ না খেলেই শ্রীলংকা সফর থেকে ফিরে এসেছে ইংল্যান্ড।তারপরও ঘরোয়া ক্রিকেট চালিয়ে নিচ্ছিল শ্রীলংকা।
গত ১২ থেকে ১৪ মার্চ কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ( এসএসসি) থমাস কলেজ বনাম রয়েল কলেজ এর মধ্যে স্কুল ক্রিকেটের গুরুত্বপূর্ন খেলায় উপস্থিত ছিল হাজার হাজার দর্শক।
তবে ওই দর্শকের মধ্যে একজন কোভিড-১৯ ভাইরাস পজিটিভ ধরা পড়ায় ক্রিকেট মাঠ থেকে এই ভাইরাস সংক্রমনের শঙ্কা প্রবল হয়েছে। ঘরোয়া ক্রিকেটের বেশ ক’টি ম্যাচ আগামী সোমবারের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল।
তবে পরিস্থিতির ভয়াবহতা থেকে রক্ষা পেতে শ্রীলংকা ক্রিকেট সকল ধরনের ক্রিকেট স্থগিত করেছে। এ তথ্য দিয়েছে ক্রিকইনফো ।