নীলফামারীতে মুরাদের নামে মামলা
নিউজ ডেক্স: সাবেক প্রতিমন্ত্রি ডা. মুরাদ হাসান ও মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের নামে নীলফামারীর আদালতে মামলা হয়েছে।
দণ্ডবিধি আইনের ১৫৩-ক/৫০৫-ক/৫০৯ ধারায় দায়ের করা মামলায় ডা. মুরাদসহ তার বক্তব্য প্রচারকারীকেও আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) নীলফামারী আদালতে সংক্ষুব্ধ হয়ে আইনজীবী আসাদুজ্জামান খান রিনো এ মামলা দায়ের করেন।
মামলার বাদী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নীলফামারী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিনো বলেন, প্রত্যেকের বাসায় মা-বোন রয়েছেন। যে ঘটনায় মামলার অবতারণা। দায়িত্বশীল একটা পদে থেকে যে বক্তব্য দিয়েছেন ডা. মুরাদ তা পুরো নারী জাতিকে অবমাননা করা হয়েছে। যে কারণে মামলাটি দায়ের করেন।

নীলফামারীতে মুরাদের নামে মামলা
তিনি বলেন, ইতোমধ্যে ডা. মুরাদ বিভিন্ন বিষয় নিয়ে ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতনি জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। কিন্তু জাইমা রহমান ব্যারিস্টারি করছেন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য থাকলেও জাইমা রহমান এখনো কোনো রাজনীতিতে সম্পৃক্ত নয়। অথচ তার সম্পর্কে খুবই খারাপ মন্তব্য করেছেন ডা. মুরাদ। তাই ডা. মুরাদ হাসানকে অনতিবিলম্বে গ্রেফতার করে যেনো বিচারের মুখোমুখি করা হয়।
এর আগে, রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে।
চলতি মাসের ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ডা. মুরাদ হাসানের একটি সাক্ষাৎকার নেন সিবিএমের উপস্থাপক নাহিদ। ওই সাক্ষাৎকারে ডা. মুরাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, অশ্লীল ভাষায় নারী বিদ্বেষী বক্তব্য দেন।