সারাদেশ

আজও ৩ হাজার ছাড়িয়ে আক্রান্ত, মৃত্যু ৩৯

  • 11:46 am - June 21, 2020
আজও ৩ হাজার ছাড়িয়ে আক্রান্ত, মৃত্যু ৩৯

ঢাকা: দেশের করোনা ভাইরাসে প্রতিদিন শনাক্তের সংখ্যা ৩ হাজারের নিচে নামছে না। আজও আরও ৩৫৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ১৫ হাজার ৫৮৫ জনের নমুনা পরীক্ষা করে তাদের শনাক্ত করা হয়। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১২ হাজার ৩০৬ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় মরণঘাতি এই ভাইরাস প্রাণ নিয়েছে আরও ৩৯ জনের। ফলে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪৬৪ জনে।

করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে রবিবার (২১ জুন) দুপুরে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত বুলেটিনে এতথ্য জানানো হয়।

বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৮৪ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৪৫ হাজার ৭৭ জন।

তিনি জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩৫ জন পুরুষ, চারজন নারী। হাসপাতালে মৃত্যু হয়েছে ৩৩ জনের, বাসায় মৃত্যু হয়েছে ছয়জনের। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৬ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহীর দুজন, খুলনা ও বরিশাল বিভাগের চারজন করে এবং সিলেট ও রাজশাহী বিভাগের একজন করে।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ১২ জন করে মৃত্যু হয়েছে ৪১-৫০ ও ৫১-৬০ বছর বয়সীদের। চারজনের বয়স ৬১-৭০ বছর, দুজনের বয়স ৭১-৮০; একজন করে মৃত্যু হয়েছে ০-১০, ৩১-৪০ ও ৮১-৯০ বছর বয়সীদের।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৬৩১ জনকে, ছাড় পেয়েছেন ৩৫৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৯০ জন। এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ৮১৯ জনকে, ছাড় পেয়েছেন ২ হাজার ১৩২ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৩ হাজার ২০৫ জন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au