সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার হুজরাপুর থেকে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। তাকে গ্রেফতারে র্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছিল।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১২ ডিসেম্বর সোয়া ১২টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন রেলস্টেশন কলাপট্টি এলাকায় কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।
এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার মামলা নং-১১, তারিখঃ ০৫/১০/২০১৭, জি,আর নং-৫৮৪/১৭, ধারাঃ-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯ (১) এর ৭ (ক) ধারা মোতাবেক ০৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ তাজেল শেখ (৭২), পিতাঃ মৃত আব্দুল খালেক শেখ, সাং-হুজরাপুর, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।