আইন আদালত

কালকিনিতে বিধবার জমি দখলের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

  • 3:03 pm - June 20, 2020
কালকিনিতে বিধবার জমি দখলের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

কালকিনি মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে মোসাঃ ছেনোয়ারা বেগম (৫০) নামে এক বিধবার ২০ শতাংশ জমি দখলের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন বিধবার পরিবার। শনিবার সকালে উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন করা হয়।

ভুক্তভোগীর লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার রমজানপুর এলাকার দক্ষিন রমজানপুর গ্রামের অসহায় বিধবা ছেনোয়ারা বেগমের স্বামী মোঃ মোফাজ্জেল হোসেন প্রায় ১৯ বছর আগে মারা যান। মোফাজ্জেল হোসেন মৃত্যুর পর ১৫০ নং দক্ষিন চর রমজানপুর মৌজার ৭২২০ দাগের পৈত্রিক সাড়ে ৩৭ শতাংশ জমি রয়েছে। মৃত্যুর সময় মোফাজ্জেল স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলে ওয়ারিশ হিসেবে রেখে যান। সেই ওয়ারিশ মোতাবেক মোফাজ্জেলের স্ত্রী ও দুই সন্তান ওই জমির মালিক হন। কিন্তু এ জমি পুরোটাই জোরপূর্বক দখল করেন একই এলাকার প্রভাবশালী আকতার হোসেন খান ও হায়দার আলী খান।

এ দখলকৃত বিধবার জমিতে আকতার হোসেনের নির্দেশে ১৯১নং দক্ষিন রমজানপুর রাশিদা আক্তার নামে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মান করেন। কিন্তু ওই বিদ্যালয়ের নামে আকতার খান জমি দান করেন ১৫০ নং দক্ষিন রমজানপুর মৌজার ১/২নং খতিয়ানের ৪নং দাগের নাল একশত শতাংশ হইতে ত্রিশ শতাংশ অর্পনকৃত। এ বিদ্যালয়ের নামে দানকৃত জমিতে আকতার হোসেন একটি হাঁসের র্ফাম করেছেন। এই হাঁসের র্ফাম যাতে ক্ষতিগ্রস্ত না হয় তাই আকতার হোসেন খান কৌশল খাটিয়ে বিদ্যালয়ের নামে দানকৃত জমিতে বিদ্যালয় স্থাপন না করে বিধবা ছেনোয়ারা বেগমের দলিলের ১ নং ও ৭২২০ দাগে বিদ্যালয় নির্মান করেন। এবং কি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ভুল বুঝিয়ে আকতার হোসেন খান বিদ্যালয় নির্মান করার সকল প্রকার সহযোগীতা করেন বলে অভিযোগে জানাযায়। তবে এ জমি দখলের ঘটনায় ছেনোয়ারা বেগম বাদী হয়ে মাদারীপুর কোর্টে একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী ছেনোয়ারা বেগম সাংবাদিক সম্মেলনে কান্নাজরিত কন্ঠে বলেন, আকতার হোসেন খান বিদ্যালয়ের জন্য যে দাগে জমি দান করেছেন। সেখানে তিনি বিদ্যালয় নির্মান না করে একটি হাঁসের র্ফাম করেছেন। আর আমার জমির উপর জোরপুর্বক বিদ্যালয় নির্মান করেছেন। আমার জমি আমি ফেরত চাই।

অভিযুক্ত আকতার হোসেনের ভাই হায়দার খান বলেন, ছেনোয়ার ওই জমি স্কুলের নামে দিয়ে দিয়েছে। তার সাথে আমরা মিমাংসা হয়ে গেছি।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, বিধবা ছেনোয়ারা বেগম বাদী হয়ে এ জমি নিয়ে আদালতে মামলা করেছেন। আদালতের সিদ্ধান্তের পর সকল প্রকার ফয়সালা আমরা করে দেব।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au