প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
জিল্লুর রহমান জয় : ডিসেম্বরের শুরু থেকে রাজশাহীতে শীত জেঁকে বসার কথা ছিল। ঘনকুয়াশা ও শৈত্যপ্রবাহের আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে রাজশাহী অঞ্চলে ডিসেম্বরের শুরু থেকে সেই শীতের দেখা মেলেনি। আজ ১২ডিসেম্বর ও অগ্রহায়ণের ২৭তারিখ।
আর মাত্র তিনদির পর পড়বে পৌষ মাস। এই পৌষ মাস থেকে রাজশাহীতে শীত জেঁকে বসবে এমনটাই ধারণা করছে আওয়াহাওয়া অফিস। আগামী সোমবার বা মঙ্গলবার থেকে রাজশাহীতে প্রথম দফায় শৈত্যপ্রবাহ বয়ে যাবে এমনটাই ধারণা করা হচ্ছে। সোমবারের পর থেকে শৈত্যপ্রবাহের সাথে তীব্র শীত পড়বে। শীতের সাথে বাড়বে ঘনকুয়াশা।
বিশেষ করে বর্তমান গ্রামাঞ্চলে শীত অনুভূত হলেও বিভাগীয় শহরে তাপমাত্রা অনেকটা বাড়তি। কারণ গত তিনদিন আগেও আকাশ মেঘলা ছিল। মেঘ কেটে যাওয়ার কারণে সোমবার থেকে দেশে বইতে পারে শৈত্যপ্রবাহ, বাড়বে শীতের তীব্রতা এমনটাই আভাস দিচ্ছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের ধারণা অনুযায়ী, শনিবার থেকে রাজশাহীর তাপমাত্র কমতে শুরু করেছে। আজ রোববার থেকে তাপমাত্রা আরো কমে আসবে। সোমবার থেকে শৈত্যপ্রবাহ শুরুর সম্ভাবনা রয়েছে প্রবল। আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার উপমহাদেশীয় উচ্চ তাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তার লাভ করে।
দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। পূর্বাভাসে আরও বলা হয়, এ সময় আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, উপমহাদেশীয় উচ্চ তাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশ পর্যন্ত এলে শীত জেঁকে বসবে।
যার কারণে আজ রোববার থেকে দেশের তাপমাত্রা কমেতে থাকবে। আর সোমবার থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। সোমবার শৈত্যপ্রবাহ শুরুর পর দেশের কিছু কিছু জেলায় তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। তাপমাত্রা একেবারে কম থাকতে পারে রংপুর, যশোর, রাজশাহী অঞ্চল ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাজিব খান জানান, হঠাৎ করেই রাজশাহী তাপমাত্রা কমে এসেছে। শনিবার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল সকাল ৬টায় ৯৯ শতাংশ, সন্ধ্যা ৬ টায় ৭৫ শতাংশ।
শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। একদিনের ব্যবধানে রাজশাহীর তাপমাত্রা কমেছে ৫ডিগ্রি সেলসিয়াস। তিনি জানান, গত কয়েকদিন রাজশাহীর তাপমাত্রা বাড়তির মুখে ছিল। কিন্তু শুক্রবার থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। এতে ধারণা করা হচ্ছে রাজশাহীতে অতিশীঘ্রই জেঁকে বসবে শীত।
চলতি সপ্তাহ থেকেই রাজশাহীর তাপমাত্রা অস্বাভাবিক কমে আসার সম্ভবনা রয়েছে। বিশেষ করে এবার শীত দেরিতে আসার কারণে এবার শৈত্যপ্রবাহ স্থায়ী হবে। ঘনকুয়াশার পরিমাণ বেশি হতে পারে। কারণ শীতকালের ইতোমধ্যে দুই মাস চলে গেছে। সামনে পৌষ মাস থেকে দ্বিতীয়ধাপের শীত শুরু হচ্ছে। আর দ্বিতীয় দফার শীতই এবার প্রধান শীতকাল হিসাবে গণ্য হবে।
এবার শীতের সময় আর বৃষ্টিপাতের কোনো সম্ভবনা নেই বলেও আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। এদিকে শীত বাড়ায় রাজশাহীর গরম কাপড়ের দোকানে বেড়েছে ভীড়। চলতি মাসের প্রথম থেকে বস্ত্রবিতানিগুলোতে ভীড় লক্ষ্য করা গেলেও গত দুদিন থেকে এ ভীড় আরো বেশি লক্ষ্য করা যাচ্ছে।
বিশেষ শনিবার দিনভর লোকজনদের শীতের পোষাক কেনাকাটা করতে দেখা গেছে। ফুটপাত কিম্বা মার্কেট সবখানেই লোকজনের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। ক্রেতারা যে যার সাধ্যমত কেনাকাটা করছেন। তবে ক্রেতারা বলছেন, বাজারে এখানো নতুন শীতের পোষাক উঠেনি।
যা পাওয়া যাচ্ছে তা গত বছরের। বিক্রেতারাও একই কথা বলছে। বিক্রেতারা বলছেন এবার শীত না পড়ায় এখনো নতুন পোষাক আমদানি করা হয়নি। এখন শীত বাড়ায় ঢাকায় নতুন পোষাকের জন্য অর্ডার দেয়া হয়েছে। এ সপ্তাহেই চলে আসবে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au