স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৯ জুয়াড়িকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন, বাবু (২৫), মোক্তার (৩৮), নাসিম (২৩), রজব আলী (৪৫), রেজাউল (৪৫), মমিন ইসলাম (৩০), জামিরুল (৪৭), স্বপন পলাশ (২৮) ও মিজান(৩৮)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ৮ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দামকুড়া থানার জাংগলপাড়া এলাকায় জুয়াড়িরা জুয়া খেলছে।
বিষয়টি জানতে পেরে ডিবির ওই টিম দামকুড়া থানার জাংগালপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৯ জনকে আটক করে। এ সময় আসামীদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।