সারাদেশ

আশঙ্কাজনক অবস্থায় পুরুষাঙ্গ কাটা স্বামী, কারাগারে স্ত্রী

  • 5:28 pm - December 10, 2021

জিল্লুর রহমান জয় : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার আল-আমিনের পুরুষাঙ্গ কাটায় তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে ভুক্তভোগী পুলিশ কর্মকর্তার বাবা বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রুপসী দেওয়ানকে শুক্রবার সকাল ৯টার দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে বিকেলে ইফতেখারকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থার অবনতি হলে পরে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ ওসি বলেন, ভুক্তভোগী পুলিশ কর্মকর্তার স্ত্রী রুপসী দেওয়ান পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়ার কথা স্বীকার করেছেন এবং বাসার ময়লার ঝুড়ি থেকে সেটি বের করে দেন। তার দাবি, তার স্বামী একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্ক রয়েছে। সে ক্ষোভ থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

ওসি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রুপসী দেওয়ান বোয়ালিয়া থানায় পুলিশ হেফাজতে ছিলেন। বৃহস্পতিবার রাত ১২টার পর ভুক্তভোগী পুলিশ কর্মকর্তার বাবা বাদি হয়ে তার ছেলের স্ত্রীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলা তাকে শুক্রবার সকাল ৯টার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, বৃহস্পতিবার বিকেলে এসআই ইফতেখার আল-আমিন নগরীর সাগরপাড়া এলাকায় তার ভাড়া বাসায় ঘুমিয়ে ছিলেন। পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে পুরুষাঙ্গ কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে। সেখান থেকে তাকে নেয়া হয় হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে। অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au