সারাদেশ

নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আরএমপির ব্রিফিং

  • 7:02 pm - November 27, 2021

জিল্লুর রহমান জয় : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এর তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন ডিউটিতে অফিসার ফোর্সদের সাথে অনুষ্ঠিত হয়েছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্রিফিং প্যারেড।
গতকাল শনিবার সকাল ৯ টায় আরএমপি পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত নিরাপত্তা বিষয়ক ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি ছিলেন, পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

ব্রিফিং প্যারেডে পুলিশ কমিশনার মহোদয় বলেন, ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপ অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন এলাকার আওতাধীন রাজপাড়া, চন্দ্রিমা, মতিহার, শাহমখদুম, এয়ারপোর্ট, পবা, কাশিয়াডাঙ্গা, কর্ণহার ও দামকুড়া থানার মোট ৬৮ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলবে।

ভোট কেন্দ্রসমূহে পুরা পোষাকে ও সাদা পোষাকে পুলিশ দায়িত্ব পালন করবে। নির্বাচন শান্তিপূর্ণভাবে করার লক্ষে ভোট কেন্দ্রসমূহে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক প্রদান করেন। নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের নিরাপত্তা ও সাধারণ জনগণের নির্বিঘ্নে চলাচলের নিমিত্তে ২৭ নভেম্বর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২৮ তারিখ মধ্যরাত ১২ টা পর্যন্ত রাজশাহী মহানগরী এলাকায় (বোয়ালিয়া,

বেলপুকুর ও কাটাখালী থানা ব্যতিত) ট্রাক ও পিক আপ যানবাহন চলাচলের উপর এবং নৌ-যান যথা-লঞ্চ, ইঞ্জিন চালিত সকল ধরনের নৌ-যান, স্পীড বোট (ভোটারদের চলাচলের ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতিত), স্পীড বোট চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

৬৮ টি কেন্দ্রে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ১৮ টি মোবাইল টিম, ৭ টি স্ট্রাইকিং ফোর্স, ১টি স্ট্যান্ডবাই টিম, ৭ টি চেকপোস্ট, নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী ১৪ টি মোবাইল পার্টি, ৪ টি প্রটেকশন পার্টি, ৪ টি ডিবি পুলিশের টিম ও সিটিএসবি সহ প্রায় এক হাজার অফিসার ফোর্স রাখা হয়েছে।

এছাড়াও বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য রায়টগিয়ার সহ স্পেশাল রিজার্ভ , ওয়াটার ক্যানন, স্পীডবোট, কান্ট্রিবোট ও এপিসি প্রস্তুত রাখা হবে বলেও পুলিশ কমিশনার মহোদয় বলেন। আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম,

উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম, বিশেষ পুলিশ সুপার এ এফ এম আনজুমান কালাম, বিপিএম-বার ও উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au