সারাদেশ

মহাদেবপুরে ইটভাটায় পুড়ছে শিশুর ভবিষ্যৎ

  • 6:58 pm - November 27, 2021

মহাদেবপুর প্রতিনিধি : জীবন যুদ্ধ বড়ই বৈচিত্রময়! সন্তানকে শিক্ষিত ও সুখী করতে মা-বাবা হাড়ভাঙা পরিশ্রম করেন। কিন্তু নওগাঁর মহাদেবপুরে জীবন-জীবিকার তাগিদে অতিদরিদ্ররা ছোট্ট শিশুদের ইটভাটার ঝুঁকিপূর্ণ কাজে লাগাচ্ছেন। শ্রম আইন, কারখানা আইন ও শিশু আইনে শিশুদের শ্রমে নিয়োগ নিষিদ্ধ হলেও পেটের তাগিদে তাদের যেন কিছুই করার নেই; জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেও মজুরি বৈষম্যের শিকার হচ্ছে শিশুরা।

আইনের তোয়াক্কা না করেই শিশুদের দিয়ে কাজ করাচ্ছেন তিন ফসলি কৃষি জমিতে গড়ে ওঠা অবৈধ ইটভাটা মালিকরা। এসব ভাটার পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন নেই বলে জানিয়েছেন নওগাঁ জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মকবুল হোসেন। সস্তা ও সহজে শিশুশ্রমিক মেলায় ভাটা মালিকরা তাদের কাজে লাগাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

প্রকাশ্যে শিশুশ্রমের ঘটনা ঘটলেও প্রশাসনের তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। সরেজমিনে উপজেলার খাজুর এলাকায় গিয়ে দেখা গেছে, মেসার্স খান এন্ড সন্স ইটভাটায় শিশুরা কাঁচা ইট শুকানোর জন্য ইট উল্টে দেয়া, শুকানো এবং ভেঙে যাওয়া কাঁচা ইট কুড়িয়ে স্তুপ করছেন। থরে থরে সাজানো কাঁচা ইট রোদে শুকানোর পর এগুলো নিয়ে যাওয়া হচ্ছে চুল্লিতে।

আগুনের তাপে পুড়ছে ইট। সেই সাথে পুড়ছে শিশুর রঙিণ ভবিষ্যৎ এবং স্বপ্নও। নাম প্রকাশে অনিচ্ছুক শিশুশ্রমিকরা জানায়, ভাটায় কাজ করা শিশুদের বয়স ৭-১১ বছরের মধ্যে। ওদের কেউ কেউ প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে। আবার কেউ এখন আর বিদ্যালয়ে যায় না।

কেউ নিজে থেকেই, আবার কেউ কেউ মা-বাবার সাথে ভাটার কাজে এসেছে। কাঁচা ইট রোদে শুঁকানো, ইট তৈরি, ট্রলিতে করে ইট টেনে ভাটার চুল্লিতে পৌঁছানো ও মাটি বহনসহ সব কাজেই নিয়োজিত রয়েছে শিশুরা। তারা আরও জানায়, এক হাজার ইট শুঁকানোর জন্য প্রতিটি শিশুকে দেওয়া হয় মাত্র ৪০-৫০ টাকা।

এ কাজের জন্য একজন প্রাপ্তবয়স্ক শ্রমিককে দিতে হতো ২০০-৩০০ টাকা। অথচ মজুরি সাশ্রয় করতে আইন অমান্য করে শিশুদের কাজে লাগাচ্ছেন ইটভাটার মালিকরা। শিশুশ্রমিক দিয়ে কাজ করানোর অভিযোগ অস্বীকার করেছেন মেসার্স খান এন্ড সন্স ইটভাটার ম্যানেজার শ্রী সুবোধ। তিনি জানান, তাদের ভাটায় কোনো শিশুশ্রমিক নেই।

আইন মেনেই তারা সরদারদের মাধ্যমে শ্রমিক নিয়োগ করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন জানান, আইনে শিশুশ্রম নিষিদ্ধ। বিষয়টি তার জানা নেই। তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au