সারাদেশ

বাস বন্ধ: ধর্মঘট পালন করেছে রাজশাহীর পরিবহন সংশ্লিষ্টরা

  • 6:39 am - November 07, 2021

জিল্লুর রহমান জয় : তৃতীয় দিনের মতো জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট পালন করেছে রাজশাহীর পরিবহন সংশ্লিষ্টরা। এনিয়ে যাত্রীদের পড়তে হয়েছে ভোগান্তিতে। ছোট যানবাহনে চেপে আশে-পাশের জেলা উপজেলায় গেলেও গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়া। তবে উপচে পড়া ভিড় ছিল রাজশাহী রেলওয়ে স্টেশনে। বাস বন্ধের কারণে সারাদিন রাজশাহী রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীতে ঠাসা। কাউন্টার থেকে শুরু করে প্লাটর্ফম ছিল যাত্রীতে ভর্তি। স্টেশনে যাওয়া-আশা করা ট্রেনগুলো ছিল যাত্রীতে পূর্ণ। স্টেশনে ট্রেন এসে থামার পরেই যাত্রীতে ভর্তি হয়ে যাচ্ছে বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেন।

আরেক যাত্রী নয়ন জানান, ‘বেশ কয়েকদিন থেকে ছোট মেয়ে অসুস্থ। ছুটির অভাবে যেতে পারিনি। ছুটি পেলাম তো যানবাহনের অভাবে যেতে পারছি না। ওই দিকে স্ত্রী একা সন্তানকে সামলাতে পারছে না। ছুটি যখন পেয়েছি ঢাকায় যাব। টিকিট পায়নি। স্ট্যান্ডিং টিকিটের চিন্তাভাবনা করছি। না পেলেও যাব।’ রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার জাহিদুল ইসলাম বলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের অধীনে মোট ১৩ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে।

এছাড়া মেইল ট্রেন চলে তিনজোড়া এবং কমিউটর ট্রেন চলে দুই জোড়া। এর মধ্যে শুক্রবার (৫ নভেম্বর) রাজশাহী-ঢাকা রুটে চলাচলরত বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ ছিল। আর রোববার (৭ নভেম্বর) আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে। বাস বন্ধ। ট্রেন চালু আছে। তাই যাত্রীরা মনে করেছেন রাজশাহীতে আসলে একটা ব্যবস্থা হবে গন্তেব্যে যাওয়ার। ফলে যাত্রীরা রেলওয়ে স্টেশনে ভিড় করছে।

অন্যদিকে, সকালে নগরীর ভদ্রা, তালাইমারী, কাটাখালী, রেলগেট গোরহাঙ্গা এলাকায় যাত্রীদের যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। তারা সর্বশেষ অটোরিক্সা ও সিএনজিতে যাত্রা করেছেন অতিরিক্ত ভাড়ায়। এসময় সবেচেয়ে বেশি দুর্ভোগের শিকার হতে হয়েছে বৃদ্ধ ও নারী-শিশুদের। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে বা বসে থাকতে দেখা গেছে তাদের।

যাত্রী বাগমারার লিটন জানান, ঢাকার একটি কোম্পানিতে চাকরি করি। কোনোভাবে বুঝিয়ে বৃহস্পতিবার-শুক্রবার ছুটি নিয়েছিলাম। ছুটি শেষ এখনও ঢাকায় যেতে পারিনি। অফিস থেকে ফোন দিয়ে বকাবকি করছে।’ তিনি বলেন, ‘বাস বন্ধ। ট্রেনের টিকিট নেই। সিএনজিতে এতো পথ যাওয়া সম্ভব না। মাইক্রোবাস ভাড়া করার মতো সামর্থ নেই। কী করবো বুঝে উঠতে পারছি না। ট্রেনে ঝুলে হলেও ঢাকা যেতে হবে আমাকে।’

বিকেলে রাজশাহী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে- কিছু কিছু বাস কাউন্টার খোলা ছিল। তবে কাউন্টারে কোনো টিকিট বিক্রি হয়নি। যাত্রীরা কাউন্টারে এসে ফিরে গেছেন। যাত্রীদের কেউ কেউ টিকিট মাস্টারের কাছে জানার চেষ্টা করেছেন, বাস ছাড়ার বিষয়ে। তবে কোনো সদুত্তর পাওয়া যায়নি কাউন্টার থেকে।

মিলন নামের আরেক যাত্রী বলেন, ‘তেলের দাম বেড়েছে। ভাড়া বাড়ালেই তো হয়। অযথা সাধারণ মানুষকে জিম্মি করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। বাস যে ভাবেই চলছে, সেভাবেই চলুক। এর মধ্যে সরকারের সাথে বসে আলোচনার মাধ্যমে ভাড়া বাড়ালেই হোত। তা না করে বাস বন্ধ করে মানুষকে জিম্মি করা হয়েছে। আমি ঢাকাতে থেকে অনেক কষ্টে ট্রেনের মাধ্যমে রাজশাহীতে এসে পৌছেছি। জানিনা আমি মাছ বিক্রির জন্য দুইটি ট্রাক নিয়ে গেলে সেখান থেকে ট্রাক নিয়ে ফিরতে পারিনি এই ধর্মঘটের কারনে।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, কেন্দ্রীয় ভালো কোনো সিদ্ধান্ত আসেনি। বলা যাচ্ছে না; কবে থেকে বাস চলবে। তবে সিদ্ধান্ত আসলে আপনাদের (গণমাধ্যম কর্মী) জানানো হবে।’

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au