জাতীয়

মুগদায় ছিনতাইকারী কর্তৃক তারিনা বেগম লিপা হত্যার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ৪

  • 8:31 am - March 15, 2020
মুগদায় ছিনতাইকারী কর্তৃক তারিনা বেগম লিপা হত্যার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ৪

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পূর্ব বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা মুগদায় ছিনতাইকারী কর্তৃক তারিনা বেগম লিপা হত্যায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে। ১৫ মার্চ রাজধানীর মুগদা এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্গ্রেপ্তারকৃতরা হলো- ১। মোঃ মিজুয়ান মিয়া, ২। শেখ লিটন, ৩। মোঃ আব্দুল মজিদ ও ৪। মোঃ রফিক হাওলাদার।

এ সময় তাদের হেফাজত হতে ০১ রাউন্ড গুলি ভর্তি একটি আগ্নেয়াস্ত্র, ০২ টি ছুরি ও ছিনতাই কাজে ব্যবহৃত ০২ টি প্রাইভেট কার এবং ভিকটিমের লুন্ঠিত ০১ টি ট্যাব ও নগদ ১৭০০/- টাকা উদ্ধার করা হয়।

আজ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আবদুল বাতেন ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের নিকট হতে প্রাপ্ত তথ্য সম্পর্কে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি বলেন, গ্রেপ্তারকৃতরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় প্রাইভেট কার ব্যবহার করে রিক্সা যাত্রী ও পথচারীদের ব্যাগ ছিনতাই করে। গ্রেপ্তারকৃত মোঃ মিজুয়ান মিয়া জানায়, গত ২৯/০২/২০২০ তারিখ ভোর বেলায় মুগদা এলাকার তারিনা বেগম লিপা ছিনতাইয়ের ঘটনায় তারা জড়িত ছিল। তারা খিলগাঁও ফ্লাইওভার থেকে কমলাপুর স্টেডিয়ামের মাঝামাঝি অবস্থান করলে ভিকটিমের রিক্সা যাওয়ার সময় তারিনা বেগম লিপার হাতে থাকা ব্যাগটি দেখে তা নেয়ার জন্য টার্গেট করে এবং রিক্সাকে প্রাইভেটকারযোগে ধীর গতিতে অনুসরণ করতে থাকে। পরবর্তী সময়ে দক্ষিণ মুগদা ইউনিক বাস কাউন্টার অতিক্রম করার পরে তারা ভিকটিমের হাতে থাকা ব্যাগ ধরে ছিনতাইয়ের উদ্দেশ্যে হঠাৎ টান দেয়।

তিনি বলেন, আমরা আরো জানতে পারি এ সময় ভিকটিম নিয়ন্ত্রণ হারিয়ে রিক্সা হতে পড়ে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। এসময় তাদের বড়ভাই মনা গাড়ী চালাচ্ছিলেন। পরবর্তী সময়ে তারা টয়েনবি রোড ফকিরাপুল, মতিঝিল, মিরপুর টেকনিক্যাল এ আরো একটি ছিনতাইয়ের ঘটনা ঘটায়। তারপর তারা বাসায় ফিরে যায়। এ ঘটনায় জড়িত মনাকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে। তারা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার করে রাজধানীর বিভিন্ন রাস্তায়, তাদের সুবিধামত স্থানে রাতে/ভোররাতে রাস্তায় চলাচলকারী ব্যক্তিদেরকে গতিরোধ করে অস্ত্র ও ছুরির মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে মালামাল নিয়ে যায়। গতকাল রাতেও একই উদ্দেশ্যে তারা বের হয় এবং অপরাধ সংঘটনের প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নামে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত ২৯/০২/২০২০ তারিখ ভিকটিম তারিনা বেগম লিপা কমলাপুরের উদ্দেশ্যে রিক্সাযোগে যাওয়ার সময় দক্ষিণ মুগদা ইউনিক বাস কাউন্টার ও কমলাপুর স্টেডিয়ামের মাঝামাঝি প্রাইভেটকারযোগে আসা ছিনতাইকারীরা তার হাতে থাকা ব্যাগ টান দিয়ে নেয়ার সময় তিনি পড়ে যান এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন। সাথে থাকা তার স্বামী ও ছেলে পুলিশের সহায়তায় প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ছিনতাইকারীরা ব্যাগসহ ব্যাগে থাকা একটি ট্যাব, একটি মোবাইল ও নগদ ২০০০/- টাকা নিয়ে যায়।

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au