আইন আদালত

ফুলবাড়ীতে বসুন্ধরার খোয়া যাওয়া ৩৫০ কার্টুন তেল উদ্ধারসহ চারজনকে আটক করেছে ডিবি

  • 11:07 am - October 31, 2021

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ঢাকা মেট্রো পলিটন (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ দিনব্যাপী অভিযান চালিয়ে বসুন্ধরার খোয়া যাওয়া ৩৫০ কার্টুন সয়াবিন তেল উদ্ধারসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

শনিবার উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙামাটি বাজার (প্রাণ গ্রæপ রোড) থেকে ৩৫০ কার্টুন সয়াবিন তেল উদ্ধারসহ একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়ার শিখা বেকারি থেকে একজনকে এবং ঢাকামোড় থেকে আরো দুইজনকে আটক করে ডিএমপি ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন শিখা বেকারির সত্বাধীকারী মো. শেখ, মো. মনু, মো. রিপন। এছাড়াও আটক আরেকজনের নাম জানা যায়নি। ঢাকা মেট্রো পলিটন (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) আরাফাত জানান, দক্ষিণ কেরানিগঞ্জের বসুন্ধরা ডিপু থেকে প্রায় ৬০০ কার্টুন সয়াবিন তেল নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয় বসুন্ধরা কোম্পানির একটি কাভার্ড ভ্যান।

পরে মাল খোয়া যাওয়ার নাটক সাজায় কাভার্ডভ্যানের ড্রাইভার। পরে বসুন্ধরার পক্ষ থেকে ডিএমপি ডিবি পুলিশকে অভিযোগ দিলে তদন্তে নামে ডিবি পুলিশ। প্রথমে ড্রাইভারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে আসল ঘটনা উন্মোচন হয়। ওই ড্রাইভার সুকৌশলে ওই তেলগুলো ফুলবাড়ীসহ বিভিন্নস্থানে পাচার করেন।

তার দেয়া তথ্যমতে ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ৩৫০ কার্টুন খোয়া যাওয়া তেল উদ্ধার করা হয়। এরসাথে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। একইসাথে রাতেই রংপুরে অভিযান চালানো হবে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বসুন্ধরা কোম্পানির খোয়া যাওয়া তেল উদ্ধারে ঢাকা মেট্রো পলিটন (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) আরাফাতের নেতৃত্বে একটি টিম ফুলবাড়ীতে দিনব্যাপী অভিযান চালিয়ে তেল উদ্ধারসহ চারজনকে আটক করেছেন।

তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নেয়া হচ্ছে। অভিযানে ফুলবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলালের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ছিল।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au