অর্থনীতি

ভালো’ ঋণগ্রহীতারা আর সুদে ছাড় পাবে না : কেন্দ্রীয় ব্যাংক

  • 7:39 pm - June 18, 2020
ভালো’ ঋণগ্রহীতারা আর সুদে ছাড় পাবে না : কেন্দ্রীয় ব্যাংক

ঢাকা: ‘ভালো’ ঋণগ্রহীতারা ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদ দেয়ার ক্ষেত্রে এতদিন যে ১০ শতাংশ ছাড় পেতেন, সেই ছাড় আর পাবেন না। এক সার্কুলার জারি করে এই সুবিধা তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, ২০১৯ সালের সেপ্টেম্বরের পর ‘ভালো’ ঋণগ্রহীতারা এই সুবিধা আর পাবেন না।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

আগে কোনো গ্রাহকের কাছ থেকে ১০০ টাকা সুদ পাওনা হলে- তা আদায় করে ১০ টাকা ফেরত দিতে হতো ব্যাংকগুলোকে। ‘ভালো’ ঋণগ্রহীতারা প্রতিবছর এ সুবিধা পেতেন। কেন্দ্রীয় ব্যাংকের নতুন এই সিদ্ধান্তের ফলে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ সুবিধা পাবেন ‘ভালো’ ঋণগ্রহীতা। এরপর আর এই সুবিধা পাবেন না।

তবে ‘ভালো’ ঋণগ্রহীতা চিহ্নিতকরণ কার্যক্রম অব্যাহত রাখতে বলা হয়েছে সার্কুলারে। প্রতিবছর ডিসেম্বর অন্তে ‘ভালো’ ঋণগ্রহীতাকে চিহ্নিত করতে বলা হয়েছে।

যদি কোনো গ্রাহক ‘ভালো’ ঋণগ্রহীতা হন, তাহলে ব্যাংক বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে ভালো ঋণ/বিনিয়োগ গ্রহীতাদের স্বীকৃতি/পুরস্কার প্রদানকরতঃ তাদের সম্মাননার ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা চেয়েছে কুকি চিন: র‌্যাব

ঢাকা: বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনের ৩৬ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার মুক্তিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি…

শতকোটি টাকার দুর্নীতি: সপরিবারে ফাঁসছেন সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক:  জমি কেনার নামে অবৈধ শতকোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন আলোচিত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। এ কাজে তাকে সহযোগিতা করেছেন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au