ঘটনা প্রবাহ

পিরিয়ডকালে ছুটির সঙ্গে বেতনও পাবেন নারীকর্মীরা

  • 9:06 pm - October 23, 2021
পিরিয়ডকালে ছুটির সঙ্গে বেতনও পাবেন নারীকর্মীরা

ঢাকা: প্রতি চন্দ্রমাস পরপর হরমোনের প্রভাবে পরিণত মেয়েদের জরায়ু চক্রাকারে যে পরিবর্তনের মধ্য দিয়ে যায় এবং রক্ত ও জরায়ু নিঃসৃত অংশ যোনিপথে বের হয়ে আসে তাকেই ঋতুচক্র বলে।

মাসিক ঋতুস্রাব বা পিরিয়ড মেয়েদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কেননা মাসিক নিয়মিত ও সঠিকভাবে হওয়ার অর্থ হচ্ছে সে নারী সন্তান ধারণে সক্ষম। এক সময়ে মাসিককে অপবিত্র ও নোংরা বলে মনে করা হত। এই দৃষ্টিভঙ্গী অনেকটা পরিবর্তন হলেও এখনো এ নিয়ে মেয়েদের এবং মায়েদের মধ্যে অনেক ভুল ধারনা বিদ্যমান।

এমনই প্রেক্ষাপটে নিজেদের নিয়ম-নীতিতে এবার পরিবর্তন আনল সুইগি নামে ভারতের জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি সংস্থা। নারীকর্মীদের জন্য ঋতুকালীন ছুটির ঘোষণা করল সংস্থাটি।

মাসের ওই দিনগুলোর কষ্টটা প্রত্যেক নারী ভালোকরেই জানেন। অথচ বেশিরভাগ কর্মক্ষেত্রেই নারীদের জন্য এই দিনগুলোতে কোনও আলাদা ছুটির ব্যবস্থা থাকে না। সেই অচলায়তনেই এবার বদল আনল ফুড ডেলিভারি সংস্থা সুইগি।
সম্প্রতি এক বিবৃতিতে সুইগি জানিয়েছে, প্রতি মাসে ২ দিন ‘বিনা প্রশ্নে’ ছুটি দেয়া হবে নারী কর্মীদের। অনেকক্ষেত্রেই নারীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ছুটির কারণ জানাতে সংকোচ বোধ করেন। তাই ‘বিনা প্রশ্নে’ ছুটি দেয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সুইগির উর্ধ্বতন ম্যানেজমেন্ট। এই দুই দিনের বেতনও পাবেন নারী কর্মীরা। তাই এই ছুটি নিয়ে চিন্তার কোনও প্রশ্নও থাকছে না।

সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট মিহির শাহ জানিয়েছেন, ঋতু চলাকালীন নারীদের রাস্তাঘাটে বের হওয়াটা খুবই কষ্টদায়ক। এই সময় অনেক নারীই ডেলিভারির কাজ করতে চান না। সেই কারণেই আমরা ২ দিনের বেতনসহ ছুটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রত্যেক নারী ডেলিভারি পার্টনারই ছুটি পাবেন। সুইগির উর্ধ্বতন ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তে এখন যারপরনাই খুশি সংস্থাটি নারী কর্মীরা। সূত্র- হিন্দুস্তান টাইমস।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে ডিজিও-ডিসিএইচ প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে গত ১ জুলাই অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিপ্লোমা ইন গাইনি এন্ড অবস্টেট্রিওলজি ও…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au