আইন আদালত

সাপাহারে দেশীয় চোর চক্রের সক্রিয় তিন সদস্য গ্রেপ্তার

  • 4:56 pm - October 13, 2021

সোহেল চৌধুরী রানা, (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলা সদর থেকে নগদ টাকা ও গ্রামীনফোনের মালামাল চুরির ঘটনায় দেশীয় চোর চক্রের সক্রিয় তিন সদস্য কে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

বুধবার দুপুরে থানা-পুলিশের এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত সোমবার নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, পিরোজপুর জেলার বৌলাকান্দা গ্রামের শহীদ মাঝির ছেলে মাইনুল ইসলাম (২৫), ঝালকাঠি জেলার মির্দাবাড়ী গ্রামের শাহ আলমের ছেলে মামুন (৩২) ও কিশোরগঞ্জ জেলার মোকামবাড়ী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইমরান (২৩)।

সংবাদ বিজ্ঞতিতে বলা হয়, গত আগষ্ট মাসের ২৩ তারিখে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ পার্শ্বে দুলাল চৌধুরীর বাড়ীর নিচতলায় সংরক্ষিত গ্রামীণফোনের মালামাল বিক্রয় করা নগদ ১৬ লক্ষ ৬০ হাজার ৯০৪ টাকা এবং ১০ লক্ষ ৭৯ হাজার ৮০ টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়ার দিক নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের নের্তৃত্বে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মানিক হোসেনসহ থানা-পুলিশের একটি দল তদন্ত শুরু করে। এরপর গত ১১ অক্টোবর পুলিশ উপ-পরিদর্শক মানিক হোসেন সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

সাপাহার থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক হোসেন বলেন, গভীর রাতে চুরির ঘটনায় গত ২ সেপ্টেম্বর গ্রামীনফোনের সাপাহার শাখার পরিবেশক আসাদুজ্জামান থানায় চুরির মামলা করেন। ইতিমধ্যে অভিযান চালিয়ে চোরচক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চুরির ঘটনা স্বীকার করেছে। চোরাই মালামাল উদ্ধারসহ এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au