সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ : সিপিসি-১, রাজশাহী, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল পৃথক পৃথক অভিযানে ২৭ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আলীনগর রেলগেটে ১২ই অক্টোবর রাত সোয়া ১১টায় অভিযান পরিচালনা করে ১২ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা মোড়ল পাড়া গ্রামের মোঃ রাকিবের ছেলে মোঃ আঃ
রাজ্জাক(২৭) ও নয়ালাভাঙ্গা গ্রামের মৃত একরামুল হকের ছেলে মোঃ সুমন আলী (৩৩) কে এবং ১৩ অক্টোবর রাত আনুমানিক ২ঘটিকার সময় গোদাগাড়ি থানার হাটপাড়া বাইতুল মামুর জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে ১টি ট্রাক, ২৯ হাজার ১৮০টাকা ও ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ শিবগঞ্জ উপজেলার কানসাট বাগদুর্গাপুর গ্রামের মোঃ মর্তুজা আলমের ছেলে মোঃ সেলিম রেজা (৩৪) ও আশরাফুল (২৪) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। ধারাবাহিকতায়
র্যাবের সফল অভিযান অব্যাহত রেখে জীবনের ঝুঁকি নিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানানো হয়, উক্ত মাদক ব্যবসায়ীরা দির্ঘদিন থেকে বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত থেকে বিভিন্ন
অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। উল্লেখ্য যে, ১০ অক্টোবর রাত পৌনে ৮ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ৫নং বাসুদেবপুর ইউনিয়নের সুইচ গেট ব্রীজ সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ টু রাজশাহী গামী পাকা রাস্তার বাম পাশে কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোড়াগাছি বটতলা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ সেলিম রেজাকে ১ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৯৭০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।