সোশ্যাল মিডিয়া

অপু বিশ্বাসকে দেখতে পাবনায় জনতার ঢল

  • 6:40 pm - October 04, 2021
অপু বিশ্বাসকে দেখতে পাবনায় জনতার ঢল

ঢাকা: পাবনা জেলার ঈশ্বরদীর পাকশী এলাকায় চলছিল ‘ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাসের ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং। গ্রামের মনোরম পরিবেশে ধারণ করা হয় এই সিনেমার গানের চিত্র। অপু বিশ্বাসের শুটিংয়ের খবর পেয়ে পাকশী এলাকায় জনতার ঢল নামে। হাজার হাজার মানুষ ভিড় করেছেন তাদের শুটিং সেটের চারপাশে। ফেসবুক লাইভে এসে অপু নিজেই সেই দৃশ্য দেখিয়ে ছিলেন।

জানা গেছে, আগামী ১০ অক্টোবর পর্যন্ত পাবনায় সিনেমাটির শুটিং হওয়ার কথা থাকলেও জনতার চাপে তা করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে ক্যামেরা ক্লোজ করেই আজ সোমবার (৪ অক্টোবর) ঢাকার পথে রওনা দিয়েছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী।

অপু বিশ্বাস বলেন, ‘হাজারো মানুষের ভালোবাসা আর উচ্ছ্বাস দেখে আমি মুগ্ধ। তাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ২০১২ সালের পর এই প্রথম আমি কোনো গানের জন্য এতো অ্যারেঞ্জমেন্ট পেলাম। এমনটা আমি পেয়েছি আগেও। সেই সৌভাগ্য আমার হয়েছে। পরবর্তীতে বাংলাদেশের সিনেমায় ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তবে আরেকটু হলে ভালো হতো- সেই ব্যাপারটা আমি এই সিনেমায় পেয়েছি। আশা করছি, দর্শকদের সিনেমাটি ভালো লাগবে।’

জয় চৌধুরী বলেন, ‘দর্শনার্থীদের ভিড় এবং প্রচন্ড গড়মের কারণে ১৪ দিনের আউটডোর ৫দিন করেই পেকআপ করতে বাধ্য হলো ইউনিট। ঢাকায় ফিরে সিনেমার বাকি অংশের কাজ করব। আর পাবনায় যে কাজগুলো হওয়ার কথা ছিল তা ঢাকার আশপাশে মনোরম কোনো লোকেশনে করার সিদ্ধান্ত হয়েছে।’

জানা গেছে, ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার কাজ ৭০ ভাগ আগেই শেষ হয়েছিল। বাকি অংশের দৃশ্য ধারনের জন্য পাবনায় অংশ নেয় টিম। সিনেমাটি নির্মিত হচ্ছে উপমা কথাচিত্রের ব্যানারে। এটি নির্মাণ করছেন সোলায়মান আলী লেবু। এই সিনেমায় প্রথমবার অপু বিশ্বাসের সাথে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক জয় চৌধুরী। এতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ, চিকন আলী প্রমুখ।

এদিকে, ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে অপু বিশ্বাস অভিনীত ডায়েল রহমান পরিচালিত ‘ঈসা খাঁ’ সিনেমাটি। মুক্তির তালিকায় আরও রয়েছে সরকারি অনুদানে নির্মিত বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’, দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমাগুলো।

এছাড়াও কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। বর্তমানে সিনেমাটি মুক্তির প্রহর গুনছে।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আজ উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au