ক্রাইম

আশুলিয়ার শাহাব উদ্দিন চেয়ারম্যান প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে বিরক্তি প্রকাশ করেছেন!

  • 4:44 pm - October 01, 2021
আশুলিয়ার শাহাব উদ্দিন চেয়ারম্যান প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে বিরক্তি প্রকাশ করেছেন!

নিজম্ব প্রতিবেদক: দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন সারা দেশে একযোগে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। এদিকে সাভারেও এই আমেজের কমতি ছিল না। তবে আশুলিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনে এক চেয়ারম্যানের বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে।

গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর জন্মদিন উদযাপনে এমন বিরক্ত প্রকাশ করেছেন বলে দাবি আওয়ামী নেতাকর্মীদের

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর অন্য সকল নেতাকর্মীর মত আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের পক্ষ থেকে অনিচ্ছা সত্তেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনের আয়োজন করেন। এসময় তিনি চরম বিরক্ত প্রকাশ করেন। তবে মনোনয়ন নিতে জন্মদিন উদযাপনসহ বিভিন্ন দলীয় সভায় নিয়মিত উপস্থিত থেকে অভিনয় করে যাচ্ছেন বলে অভিযোগ করছেন অসংখ্য নেতাকর্মী।

জন্মদিন উদযাপনের সময় তিনি মুখ ভেংচি কেটে বিরক্তি প্রকাশ করেছেন এজন্য অনেক স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা চেয়ারম্যানের উপর ক্ষোভ প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন, শাহাব উদ্দিন চেয়ারম্যান আগে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে ধর্ষণসহ বেশ কয়েকটি মামলাও রয়েছে। তিনি আওয়ামী লীগকে মন থেকে ভালবাসেন না।

নাম অপ্রকাশে স্থানীয় আওয়ামী লীগের বেশষ কয়েকজন নেতা বলেন, আমরা যদি আমাদের নাম সাংবাদিকদের বা সিনিয়র অন্য কোন নেতাদের এই কথা বলি তাহলে চেয়ারম্যান আমাদের বিভিন্ন ভাবে হয়রানি করবে।

তারা বলেন, নিজের রাজত্বকে টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগারের অভিনয় করছেন চেয়ারম্যান। দেশের উন্নয়নে তার গা জ্বালা পোড়া করে। তাই তিনি অনিচ্ছা সত্বে ও এসব করছেন। অবশেষে বিরক্ত প্রকাশ করলেন।

এ বিষয়ে সাভার থানা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা জানান, এ ব্যাপারে আমার কাছে কোন তথ্য নেই । তবে এমন যদি হয় তাহলে বিষয়টি জেনে বুঝে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন চেয়ারম্যানের মুঠোফোনে ও হোয়াটসঅ্যাপে (-৩৩১৩০০) একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে তার অফিসের এক ব্যক্তির দেওয়া তথ্য মতে জানা গেছে, এ বিষয়টি নিয়ে তিনি গণমাধ্যমে কোন কথা বলতে চান না।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au