সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ ২জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল।
মাদকবিরোধী অভিযানে এসআই অনুপ কুমারের নেতৃতে এসআই মশিউর রহমানসহ ডিবির সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই স্থান থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
আটককৃতরা হলেন, শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর সুজনপাড়া এলাকার হজরত আলীর ছেলে ফিরোজ (২০) ও রোডপাড়া,কটাপাড়া এলাকার হাসেন আলীর ছেলে রবিউল ইসলাম (২৪)।
১৩ ও ১৪ আগস্ট শুক্রবার ও শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন অভিযান চালিয়ে কচারবিল নামক স্থান ও রোডপাড়া(কটাপাড়া) নামক দুই স্থানে অভিযান চালিয়ে মোট ২০০ গ্রাম হেরোইনসহ ২ জনকে আটক করা হয়।এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে