প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
ঢাকা: মাত্র ৩ দিনের ব্যবধানে দেশে নভেল করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের সংখ্যায় আবারও সব রেকর্ড ভেঙে গেলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৪৭১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। দেশে প্রথম করোনা শনাক্তের পর গত ৩ মাস ৪ দিনের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্ত। ফলে দেশে এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮১ হাজার ৫২৩ জন। শনাক্তের হার ২১ দশমিক ৭১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে একদিনে সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৭ জন এবং নারী ৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। দেশে এখন করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫ জনে। এর আগে গত মঙ্গলবার একদিনে দেশে মৃত্যু ও আক্রান্তে সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।
শুক্রবার (১২ জুন) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৯৫০টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯৯০টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৩২২টি নমুনা।’
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০২ জন। ফলে এখন মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ১৭ হাজার ২৪৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৬ শতাংশ।’
তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন এবং ১০০ বছরের বেশি বয়সী ১ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন এবং বাসায় মারা গেছেন ১৪ জন।’
ডা. সুলতানা বলেন, ‘যে ৪৬ জন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ২ জন, সিলেট বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ১ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন মৃত্যুবরণ করেছেন।’
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৩৬ জন। ছাড় পেয়েছেন ১৮৮ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে গেছেন ১৪ হাজার ৭৩ জন। মোট ছাড় পেয়েছেন ৫ হাজার ৬১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৯ হাজার ১২ জন।
ডা. সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ২ হাজার ৮৮৮ জন। এ পর্যন্ত মোট ৩ লাখ ১৫ হাজার ২৩২ জন। ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২ হাজার ৩৪ জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন ২ লাখ ৫৫ হাজার ৩৭৯ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৯ হাজার ৮৫৩ জন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au