সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ৩জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল। মাদকবিরোধী অভিযানে এসআই আসগর আলীর নেতৃত্ব এসআই আরিফ ইউসুফ রহমানসহ ডিবির সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযানে ১৫০বোতল ফেনসিডিল উদ্ধার করে।
আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামো চাকপাড়া এলাকার মৃত নেছ মাহমুদ আলীর ছেলে রফিকুল ইসলাম রফিক (৩৫) একই এলাকার মহবুল আলমের ছেলে কাওসার আলী (১৯) ও উপর চাকপাড়া মোঃ হাসান আলীর ছেলে সোহেল রানা (২৮)। ৬ আগস্ট শুক্রবার শিবগঞ্জ থানাধীন নলডুবরি গ্রামে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল সহ ৩ জনকে আটক করা হয়।এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে