সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ ৬ আগষ্ট ২১ ইং জয়পুরহাটের পাঁচবিবি ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। ৬ আগষ্ট শুক্রবার সুন্ধ্যা ৭ টায় পাঁচবিবি উপজেলার খাসবাগুরী কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী হলেন জয়পুরহাটের -পাঁচবিবি উপজেলার খাসবাগুরী কদমতলী গ্রামের মৃত রজব আলী ফকির এর ছেলে- বাবু ফকির (২৫)।
জয়পুরহাট র্যাব-৫ কোম্পানি কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন জয়পুরহাট র্যাব,৫-সিপিসি-৩ এর একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে উক্ত মাদক র্যাবসায়ী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবি ও কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করা হয়েছে।