সারাদেশ

কুষ্টিয়া মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার ব্যতিক্রমী উদ্যোগ

  • 1:12 pm - July 11, 2021

সুমাইয়া আক্তার শিখা, স্টাফ রিপোর্টারঃ কোভিড-১৯ এর বিস্তার রোধ এবং এ সংক্রান্ত ক্ষতিসাধিত জনসাধারণের জন্য তিনি এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি মিরপুর থানা এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন,আসসালামু আলাইকুম মিরপুরবাসী।অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে করোনা শনাক্তের হার এবং মৃত্যুর হার ক্রমবর্ধমান হওয়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী চলাচলে নিষেধাজ্ঞা (লকডাউন) বহাল রয়েছে! আমরা সবাই জানি কুষ্টিয়ার করোনা পরিস্থিতি একটি ভয়াবহ রূপ ধারণ করছে। কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম SP Kushtia মহোদয়ের নেতৃত্বে আমরা সবাই চেষ্টা করছি আপনাদেরকে ঘরে রাখার এবং আমাদের প্রচেষ্টার ফসল হিসেবে চাই আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।

আমরা আপনাদের পাশে সবসময়ের জন্যই আছি। নিঃসংকোচে একটি কথা বলতে চাচ্ছি, অনেকেই আছেন যাদের দিন চলতে খুবই কষ্ট হচ্ছে কিন্তু চক্ষু লজ্জার ভয়ে বা মানুষ জানলে কি মনে করবে এমনটা ভাবছেন যার দরুন অন্যের নিকট সাহায্য চাইতে পারছেন না। আমার নিম্নোক্ত নম্বরে ফোন করলে আমরা আপনার বাসায় খাবার পৌঁছানোর ব্যবস্থা করবো, কথা দিচ্ছি তাদের নাম-পরিচয় একেবারেই গোপন থাকবে। পাশাপাশি এমন যদি কোন রোগী থেকে থাকেন যার সমস্যা গুরুতর এবং ঔষধ কেনার টাকা পর্যন্ত নেই, আমাদেরকে নিঃসংকোচে বললে আমরা ঔষধ সরবরাহ করার ব্যবস্থা করবো।

সার্বিক প্রয়োজনে: ০১৩২০১৪৭২৭৯ গোলাম মোস্তফা অফিসার ইনচার্জ মিরপুর থানা।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au