সারাদেশ

রাজশাহীর করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু

  • 9:19 am - July 10, 2021

জিল্লুর রহমান জয় : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের করোনায় আক্রান্ত ছিলেন ছয়জন এবং শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে মারা যান আটজন। এ নিয়ে চলতি মাসের ১০ দিনে এ হাসপাতালে মারা গেলেন ১৭১ জন।  শনিবার (১০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার বিভিন্ন সময়ে তারা মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে মৃতদের মধ্যে রাজশাহীর সাতজন। বাকিদের মধ্যে নাটোরের চারজন এবং পাবনা, চুয়াডাঙ্গা ও জয়পুরহাটের একজন করে।

সবচেয়ে বেশি মারা যায় গত ১ জুলাই ২২ জন এবং সবচেয়ে কম ৪ জুলাই ১২ জন। চলতি মাসে করোনা ইউনিটে মৃতদের মধ্যে রাজশাহীর ৮৮ জন। এর আগে গত জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান ৪০৫ জন।

শামীম ইয়াজদানী বলেন, নতুন মৃতদের মধ্যে নয়জন পুরুষ ও পাঁচজন নারী। তাদের মধ্যে পাঁচজনের বয়স ৬১ বছরের উপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৩১ থেকে ৫০ বছর বয়সের দু’জন।

পরিচালক জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ৬০ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ জন। আজ শনিবার সকাল পর্যন্ত ৪৫৪ বেডের বিপরীতে চিকিৎসাধীন রোগী বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ৫২২ জন।

এর আগের দিন চিকিৎসাধীন ছিলেন ৫০১ জন। অতিরিক্ত রোগীদের ওয়ার্ডে মেঝে ও বারান্দায় থাকার ব্যবস্থা করা হয়েছে। আইউসিইউতে চিকিৎসাধীন আছেন ১৯ জন। শামীম ইয়াজদানী জানান, টানা পাঁচদিন কমার পর রাজশাহীতে আবারও বেড়েছে করোনাভাইরাস শনাক্তের হার।

শুক্রবার দুটি ল্যাবে রাজশাহী জেলার ৩৮৫ জনের নমুনা পরীক্ষায় ১৩০ জন করোনায় পজিটিভ হয়েছেন। যা আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৬১ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৭৭ শতাংশে। আগের দিন বৃহস্পতিবার ছিল ১৮ দশমিক ১৬ শতাংশ।

এদিকে, কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশের পাশাপাশি রাজশাহীতে মাঠে রয়েছে ১১ প্লাটুন সেনা, বিজিবি ও আনসার সদস্য। এছাড়াও মাঠে কাজ করছে ২২টি ভ্রাম্যমাণ আদালত।

মার্কেট খোলার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ঠেকাতে নগরের সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে সকাল থেকে অবস্থান নেয় পুলিশের সঙ্গে সেনা সদস্যরা। এখানে রয়েছে ভ্রাম্যমাণ আদালতও। গত বৃহস্পতিবার এখানে ব্যবসায়ীরা বিক্ষোভ করে শনিবার থেকে মার্কেট খুলে দেয়ার দাবি জানিয়েছিল।

নির্বাহী ম্যাজেস্ট্রেট আবু আসলাম বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নে তারা কাজ করছেন। লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না মানায় শুক্রবার ৪৮ জনকে ৩৬ হাজার ৭০০ জরিমানা করা হয়েছে। এছাড়া দু’জনকে সাতদিন করে কারাদণ্ড দেয়া হয়।

উল্লেখ্য, ঈদের পর থেকে রাজশাহীতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত ১১ জুন থেকে সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে প্রশাসন। পরে দু’দফা বাড়িয়ে তা ৩০ জুন পর্যন্ত করা হয়। এরপর ১ জুলাই থেকে সরকারি ঘোষিত কঠোর লকডাউন চলছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au