বিশেষ

‘পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা’ কথাটা শুনলে যারা ক্ষেপে, তারা নারীদের নিয়ে ঢালাও মন্তব্য করে

  • 3:25 pm - July 08, 2021
‘পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা’ কথাটা শুনলে যারা ক্ষেপে যান, তারা নারীদের নিয়ে ঢালাও মন্তব্য করে

সাবরিনা শুভ্রা

নারীর অধিকার আদায়ের আন্দোলন যত শক্তিশালী হচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে সমান তালে জোরদার হচ্ছে এই আন্দোলনের বিরোধী মিসজিনিস্টদের প্রতিবাদী কণ্ঠস্বরও। লক্ষ্য করেছি ‘পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা’ কথাটা শুনলে যারা ক্ষেপে যান তারাই দীর্ঘ দিনের সামাজিক কন্ডিশনিং এর বদৌলতে সৃষ্ট নারীর আচার-আচরণ নিয়ে অসংবেদনশীল ঢালাও মন্তব্য করতে থাকেন।

ইদানিং নারীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অভিযোগ ঘুরে ফিরে আসছে- আচ্ছা নারী ঠিক কী করলে আপনারা খুশি হবেন বলুন তো? সে পার্লারে গিয়ে চুল কাটলে আর সাজগোজ করলেও সমস্যা, আবার প্যান্ট শার্ট পরে বাইকে পা ছড়িয়ে বসে সিগারেট খেলেও সমস্যা? সমস্যা নেই কোনটায়? কোনও অভিব্যক্তি না থাকায়? কোনও প্রকাশ না থাকায়? চুপ করে শুধু রান্নাবাড়া গোছগাছ করে যাওয়ায়?

নারীর রূপ নিয়ে কাব্য রচনা করে আসছে পুরুষ সেই আদিম কাল থেকে। এসব কাব্য পড়ে বড় হয়েছে যে নারী, ছোট থেকেই যার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে দেখতে সুন্দর না হলে বিয়ে হবে না, সেই নারী সাজবে না তো কী করবে? যে সমাজে কালো মেয়ের বিয়ে হয় না, আবার বিয়েই মেয়েদের জীবন আর জীবিকার একমাত্র নিশ্চয়তা, কুড়িতেই যে সমাজে নারীকে বুড়ি ধরা হয়, সেই সমাজে ইনসিকিউরিটির অনুভূতি থেকে মেয়েরা এসব করবে সেটাই কি স্বাভাবিক নয়? অনেক সময় দেখা যায় শিক্ষিত সুযোগ-পাওয়া মেয়েরাও নিজেকে পণ্যের মতো উপস্থাপন করছে কিন্তু মনে রাখতে হবে বিষয়টা একদিনের নয়, এক নারীরও নয় বরং হাজার বছরের কন্ডিশনিং এর, একটা প্রতিষ্ঠিত ট্রেন্ডের।

ভেবে দেখতে হবে, নিজের ব্যক্তিত্ব বা চিন্তাভাবনা বিকাশের কতটুকু সুযোগ একজন নারী পায়? শিক্ষা দীক্ষার সুযোগ কতদিন ধরে নারীর হাতে এসেছে? এসব হুটহাট করে মন্তব্য করার নয় বরং গভীর ভাবে ভেবে দেখার, উপলব্ধি করার বিষয়।

 

লেখক : শিক্ষক, গবেষক ও কলামিস্ট/সাবরিনা শুভ্রা

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

চৌদ্দ গোষ্ঠী হত্যা মামলার আসামি, এ সুযোগে বাড়িঘর ভাংচুর লুটপাট ডাকাতি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

সুমাইয়া বেগম: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ভাটিঘাগড়া ইউনিয়নের একটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা মামলার আসামি হয়েছে একটি পুরো গোষ্ঠী। যে কারণে বাড়িঘরে তালা লাগিয়ে পুলিশের…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au