আইন আদালত

চাঁপাইনবাবগঞ্জে চোরাকারবারি ও জুয়া খেলার অপরাধে র্্যাবের হাতে আটক ৮

  • 2:18 pm - July 03, 2021

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র‌্যাব-৫ ক্যাম্পের একটি আভিযানিক দল ৩ জুলাই আনুমানিক সোয়া ৭ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ২নং গোবরাতলা ইউনিয়নের ধাইনগর খেয়াঘাট জনৈক এমদাদুল হক এর চায়ের দোকানের সামনে কাচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

এসময ৮৩ হাজার পিচ ভারতীয় তৈরি সিগারেটসহ চোরাকারবারী মোঃ রহমত আলী (২০), পিতা- মোঃ তসলিম উদ্দিন, সাং-বিশ্বনাথপুর (বাখরালী), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় ১টি বাইসাইকেল উদ্ধার করা হয়। উক্ত মাদক চোরাকারবারী দীর্ঘদিন যাবৎ সিগারেট সহ বিভিন্ন ধরনের চোরাকারবারী ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

অপর এক অভিযানে র‌্যাব’র আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা পৌরসভাধীন প্রফেসর পাড়া গ্রামের লন্ডন ইংলিশ স্কুলের জেনারেটর রুমের মধ্যে অভিযান পরিচালনা করে। এসময় তাস দিয়ে টাকার বিনিময়ে গোল হয়ে আসর বসাইয়া জুয়া খেলারত অবস্থায় ৭ জন জুয়াড়িকে আটক করা হয়।

আটককৃতরা হলো মোঃ মাঈনুল ইসলাম(৪২), মোঃ আঃ বারী (৫১), মোঃ তারেক হোসেন (৫৭), মোঃ মোখলেছ (৫০), মোঃ আশরাফুল ইসলাম (২৮), মোঃ আলমগীর হোসেন (৫৬), এবং মোঃ মতিউর রহমান (৬৩), পিতা- মৃত এত্তাজ আলী বিশ্বাস, সর্ব পৌরসভা চাঁপাইনবাবগঞ্জ, থানা :চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা: চাঁপাইনবাবগঞ্জ’দেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এসময় তাদের নিকট থেকে পুরাতন প্লেয়িং কার্ড ২ সেট, মোবাইল সেট ৭টি, সীমকার্ড ৯টি, মেমোরী কার্ড ৩টি, মোটরসাইকেল ২টি, জুয়া খেলার নগদ ১২০৭০/- , জুয়া খেলার নোট খাতা ২টি এবং জুয়া খেলার টেবিল ক্লথ ১টি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটককতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হয়েছে বলে র্্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানান হয়।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au