আইন আদালত

ফুলবাড়ীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একজন নিহত, আটক ১

  • 12:10 pm - July 03, 2021

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনায় মিন্টু ইসলাম (৩৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শফিকুল ইসলাম নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার শিবনগর ইউপির আদর্শ কলেজ পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আটক শফিকুল ইসলাম (৩৫) উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজ পাড়া ঘাটপাড় গ্রামের মৃত ফয়জার রহমান এর ছেলে। মামলা সুত্রে জানা গেছে,ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির আদর্শ কলেজ পাড়া গ্রামে গত ১জুলাই বৃহস্পতিবার ক্রিকেট খেলা কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা ঘটে,কথাকাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।

এঘটনায় প্রতিপক্ষের আঘাতে আদর্শ কলেজ পাড়া গ্রামের মৃত নুর ইসলাম এর ছেলে মিন্টু ইসলাম ও একই গ্রামের মৃত নূর ইসলামের ছেলে ইমরান হোসেন (২৮),শাকিল ইসলাম (২৪), জামরুল ইসলাম আহত হয়। এলাকাবাসী ও স্বজনরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শাকিল ইসলাম ও মিন্টু ইসলাম এর অবস্থা আসংঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এরপর গত শুক্রবার দিবাগত ভোর ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মিন্টু ইসলাম মৃতবরণ করেন। এই ঘটনায় নিহত মিন্টু ইসলাম এর ভাই জামরুল ইসলাম বাদী হয়ে গতকাল ৩জুন শনিবার সকালে ১২ জনের নাম উল্লেখ করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০২ ।

মামলার সুত্রধরে ফুলবাড়ী থানা পুলিশ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার শিবনগর ইউপির আদর্শ কলেজ পাড়া নিজ বাড়ী থেকে শফিকুল ইসলাম (৩৫) কে আটক করে। মামলার বাকি অভিযুক্তরা পলাতক রয়েছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান মাহমুদ জানান, মামলা হয়েছে এক জনকে আটক করা হয়েছে, বাকী অভিযুক্তদের দ্রুত আটক করার জন্য অভিযান চলছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au