র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল অদ্য ১লা জুলাই দুপুর সোয়া ১ঘটিকায় সদর থানাধীন ১০নং শাজাহানপুর ইউনিয়নের রাজাপাড়া গ্রামস্থ জনৈক মোঃ কমিরুল ইসলাম এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ২১০ গ্রাম হেরোইন সহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম (৩৮)কে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাহার আনুমানিক মূল্য ২১ লক্ষ টাকা।
মোঃ শহিদুল ইসলাম সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের হাকিমপুর টোপপাড়ার মোঃ আমিনুল ইসলামের ছেলে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানান হয়, মোঃ শহিদুল ইসলাম দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।