স্বাস্থ্য কথা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্সেনিক বিশেষজ্ঞ ডাঃ শিবতোষ রায়ের ২০তম মৃত্যুবার্ষিকী

  • 5:14 pm - July 01, 2021
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্সেনিক বিশেষজ্ঞ ডাঃ শিবতোষ রায়ের ২০তম মৃত্যুবার্ষিকী

ঢাকা: ঢাকা কমিউনিটি হাসপাতালের আর্সেনিক বিশেষজ্ঞ ডাঃ শিবতোষ রায় ২০০১ সালের ২রা জুলাই রংপুরের তারাগঞ্জে এক মর্মান্তিক সড়ক
দূর্ঘটনায় নিহত হন। আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্সেনিক বিশেষজ্ঞ ও গবেষক ডাঃ শিবতোষ রায়ের বিশতম (২০ তম) মৃত্যুবার্ষিকী।

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাষ্ট এর ডিরেক্টর , পাবলিক রিলেশন বিভাগের মিঃ ওয়াকার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিচ্শিত করেছেন।

আর্সেনিক বিশেষজ্ঞ ডাঃ রায় ঢাকা কমিউনিটি হাসপাতাল, অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের যৌথ গবেষণার জন্য আর্সেনিক রোগী সনাক্ত করার কাজে দেশের উত্তরাঞ্চলে যান। দিনাজপুরে আর্সেনিকের কাজ শেষে রংপুরে ফেরার পথে তারাগঞ্জের সন্নিকটে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

ডাঃ শিবতোষ বাংলাদেশে আর্সেনিক রোগীদের চিকিৎসার জন্য দেশের ৬৪টি জেলার ৪৬০টি থানার বহুসংখ্যক গ্রামে গিয়েছেন। ঢাকা কমিউনিটি হাসপাতালে দেশের আর্সেনিক রোগীরা সীমিত পর্যায়ে যে চিকিৎসার সুযোগ পাচ্ছেন তারও তিনি ছিলেন একজন অন্যতম প্রধান চিকিৎসক।

তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ক্সবদ্যের বাজার গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বৎসর। মৃত্যুকালে তিনি স্ত্রী, সেঁজুতি(১৪) ও শ্রাবন্তী (১৩) নামে দুই কন্যা ও পিতামাতাসহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয় স্বজন রেখে গেছেন।

প্রতি বৎসর এইদিনে ঢাকা কমিউনিটি হাসপাতাল, পরিবারবর্গ, আত্মীয় – স্বজন এবং বন্ধু বান্ধব তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে। এছাড়াও ধর্মীয়ভাবে তাঁর আত্মার শান্তির জন্য প্রতি বৎসর তার নিজ বাসভবনে ও মন্দিরে শ্রাদ্ধানুষ্ঠান পালিত হয়।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে ডিজিও-ডিসিএইচ প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে গত ১ জুলাই অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিপ্লোমা ইন গাইনি এন্ড অবস্টেট্রিওলজি ও…

কলেরা নিয়ে কারসাজি!

ঢাকা: দেশে কি কলেরা আছে? এমন প্রশ্নের কোনো সহজ উত্তর দিতে পারেন না স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের দায়িত্বশীল কেউ। কলেরায় আক্রান্ত বা মৃত্যুর কোনো তথ্য…

ব্যাপক উৎসাহ উদ্দীপনা-আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত হয়। ঢাকায় ফরটিস ডাউনটাউন রির্সোটে (১০…

মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স-সাপ্লায়ার্স এসোসিয়েশন কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স এন্ড সাপ্লায়ার্স এসোসিয়েশন এর ২০২৩-২০২৫ মেয়াদের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি, ২০২৪) হোটেল…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au