প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
জিল্লুর রহমান জয়: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর সব রেকর্ড ভেঙ্গেছে জুন মাস। আজও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদের মধ্যে পাঁচজন মারা যান আইসিইউতে। এনিয়ে এ হাসপাতালে একমাসে মৃত্যু হয়েছে ৩৫২ জনের।
বুধবার (৩০ জুন) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার বিভিন্ন সময়ে তারা মারা যান। চলতি মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয় ২৯ জুন ২৫ জন। সবচেয়ে কম মারা গেছে ১২ জুন চারজন। এর আগে জানুয়ারিতে ২৯ জন, ফেব্রুয়ারিতে ১৭, মার্চে ৩১, এপ্রিলে ৭৯ ও মে মাসে ১২৪ জনের মৃত্যু হয়। আর গত বছরে সর্বোচ্চ মৃত্যু ছিল আগস্ট মাসে ২৬ জন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন মৃত ১২ জনের মধ্যে আটজনই রাজশাহীর। বাকিদের মধ্যে চাঁপাইনবাগঞ্জের দুই, নাটোরের এক ও নওগাঁর একজন। এদের মধ্যে সাতজন পুরুষ ও পাঁচজন নারী। তাদের চারজনের বয়স ৬১ বছরের উপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছর বয়সের একজন।
তিনি জানান, চলতি জুন মাসের ৩০ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৩৫২ জন। এদের মধ্যে রাজশাহীর ১৬৭ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১১৫ জন। এর মধ্যে ১৭১ জন করোনা পজিটিভ ছিলেন। বাকি ১৮১ জন মারা যান করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬৩ জন। এর মধ্যে রাজশাহীর ৪৩ জন, চাঁপাইনবাবগঞ্জের আট, নাটোরের চার, নওগাঁর ছয় ও পাবনার দু’জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন।
আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ৪০৫ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৪৬০ জন। অতিরিক্ত রোগিদের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসাধীন রোগিদের মধ্যে রাজশাহীর ৩শ’ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬ জন, নাটোরের ৩৫ জন, নওগাঁর ৪০ জন, পাবনার ২২ জন, কুষ্টিয়ার চারজন, চুয়াডাঙ্গার একজন, দিনাজপুরের একজন ও মেহেরপুরের একজন। আইউসিইউতে চিকিৎসাধীন আছেন ২০ জন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au