প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
জিল্লুর রহমান জয়, (রাজশাহী) : আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। আওয়ামী লীগ নেতৃদ্বয় তাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বুধবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কুমারপাড়ার দলীয় কার্যালয়ের পাশে থাকা স্বাধীনতা চত্বরে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন ও ফেস্টুন ওড়ানো হয়।
এছাড়া দলটির নেতা-কর্মীরা পরস্পরকে মিষ্টিমুখ করান। করোনার কারণে শোভাযাত্রা, আলোচনাসভা, কেককাটা অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, রেজাউল ইসলাম বাবুল, ডা. তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, আইন সম্পাদক অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম,তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল।
আরও উপস্থিতি ছিলেন-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ধর্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. এফ এম এ জাহিদ, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য আশরাফ উদ্দিন খান, অ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তি, সৈয়দ হাফিজুর রহমান বাবু, অ্যাডভোকেট শামীমা আক্তার খাতুন, আলিমুল হাসান সজল প্রমুখ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au