চাপাইনবয়াবগঞ্জ : বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার বোধকল্পে মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১,চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২০ই জুন রাত্রি ৯ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন রাণীহাটি ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মৃত এফতাজ এর ছেলে মোঃ সেলিমের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ রানা (২৯),কে হাতেনাতে আটক করে।
উক্ত মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের বহালাবাড়ি গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলে র্্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।