সারাদেশ

আশাশুনিতে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর

  • 12:25 pm - June 21, 2021

আহসান উল্লাহ বাবলু, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ২য় পর্যায়ে ৫৩,৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। রবিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা বাংলাদেশে একযোগে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ এ গৃহ হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

একইসাথে আশাশুনিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহীন সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্টিত হয়। উপজেলার সদর ইউনিয়নে ৬৬ টি, শোভনালীতে ৫২ টি, বুধহাটায় ৩৩ টি, কুল্যায় ৩৯ টি,বড়দলে ১৫ টি, শ্রীউলায় ৯ টি,প্রতাপনগরে ৩৬ টি, দরগাহপুরে ৬ টি ও কাদাকাটি ইউনিয়নে ৪ টি সহ মোট ২৬০ টির মধ্য ৬২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে সনদপত্র ও কবুলিয়ত তুলে দেয়ার মাধ্যমে তাদেরকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়।

অবশিষ্ট ১৯৮ টি গৃহের নির্মাণ কাজ চলমান রয়েছে এবং অতি দ্রুত সুবিধাভোগী এ সকল পরিবারের মাঝে জমির দলিল সহ গৃহ হস্তান্তর করা হবে। উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি ১ম পর্যায়ে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন ৬৬,১৮৯টি পরিবারকে গৃহ প্রদান করা হয়েছিলো। উদ্বোধন কালে সকলে বাস্তুহীন মানুষদের জন্য এমন একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন,

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সভাপতি আল ফারুক,সাধারণ সম্পাদক সমীর রায়, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অরুণ কুমার পাল, মিজানুর রহমান প্রমুখ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au