সারাদেশ

কুষ্টিয়া মিরপুরে হালসা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার জীবন নিয়ে খেলছে ক্লিনিকের মালিক

  • 6:54 pm - June 10, 2021

সুমাইয়া আক্তার শিখা, স্টাফ রিপোর্টার : ভুল চিকিৎসায় দেশের ক্লিনিক গুলোতে প্রতিবছর প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ তার একমাত্র কারন এম,বি,বিএস ডাক্তার ও দক্ষ নার্স বিহীন চিকিৎসা দেওয়ার কারনে।

একজন এম,বি,বিএস ডাক্তার পরিচালনা করেন প্রতিদিন বিশ থেকে ত্রিশটি ক্লিনিক। ডাক্তার সাহেবের দায়িক্ত শুধুমাত্র রোগীদের সব ধরনের অপারেশন করা। তারপর বাকি কাজ করবে ক্লিনিকের অদক্ষ নার্স।

এসকল অদক্ষ নার্সদের নিন্মতম প্রশিক্ষণ নেই,শুধুমাত্র ডাক্তারের সাথে এবং ওই ক্লিনিকে থেকে রোগীদের ঔষধ দেয়ার জ্ঞান অর্জন করেছে।

বেসরকারি ক্লিনিক গুলোতে নার্সের কাজ করতে হলে নিন্মতম কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ক্লিনিক মালিকদের জন্য প্রয়োজন হয়না। ক্লিনিকে এমনও অদক্ষ নার্স আছে যারা মাংস পেশির ইনজেকশন দেন শিরায়, আর শিরারটা দেন মাংস পেশিতে এমনই অভিযোগ সেখানে ভর্তি রোগীদের। ডাক্তার ও অদক্ষ নার্সের ভুল চিকিৎসায় অকালে ঝরে যায় অনেক প্রাণ আসলে এ দায় ভার কার?।

সরকার জনগণকে সঠিক সেবা প্রদান করার জন্য একটি নিতিমালা প্রণয়ন করেছেন। সেটি হল একটি ক্লিনিকে একজন এম,বি,বিএস ডাক্তার ও একজন ডিপ্লোমা নার্স থাকবে সর্বক্ষণ। নবায়ন লাইসেন্স,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র,নারকুটি লাইসেন্স,ইনকামটেক্স ও ফায়ারসার্ভিস লাইসেন্স।

এছাড়া ওটিতে থাকবে এসি, হাউড্রোলিক টেবিল সহ সার্জিকাল সকল যন্ত্রপাতি।
সরকারি নিতিমালা তোয়াক্কা না করে কুষ্টিয়া মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা বাজারে অবৈধ ভাবে চলছে ক্লিনিকটি।সরকারি দলের পরিচয় দিয়ে ও স্থানীয় প্রভাব খাঁটিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে, চালিয়ে যাচ্ছে ক্লিনিক ব্যবসা। রোগীদের জীবন নিয়ে খেলা করছে ডাক্তার পরিচয় দিয়ে শামীমুর রহমান শামীম ও ক্লিনিকের মালিক এমনই অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে হালসা বাজারে অবস্থিত ক্লিনিকে যেয়ে দেখা যায় এম,বি,বি,এস ডাক্তার ও ডিপ্লোমা নার্স ছাড়া এবং নবায়ন লাইসেন্স বিহীন চলছে ক্লিনিকটি।

সরকারি কোন নিয়ম নিতি না মানলেও ক্লিনিকটি প্রতি কোন ব্যবস্থা গ্রহণ করছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অবৈধ ভাবে ক্লিনিক চালানোর কারণ জানতে চাইলে ক্লিনিক মালিক ও ডাক্তার শামীমুর রহমান শামীম বলেন, সরকারি সব নিয়ম মেনে প্রতিষ্ঠান চালানো সম্ভব হয়না। আমরা অনলাইনে আবেদন করেছি তার প্রেক্ষিতে প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন।

ডাক্তার,নার্স ও লাইসেন্স বিহীন ক্লিনিকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করার কারণ জানতে চাইলে কুষ্টিয়া সিভিল সার্জন বলেন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করিব।

নিজেদের লাভের জন্য জীবন নিয়ে খেলা করছে ক্লিনিক মালিক ডাক্তার ও নার্স বিহীন কিভাবে সেবা প্রদান করছে প্রতিষ্ঠান? এমনই প্রশ্ন সচেতন মহলের। অতিদ্রুত অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন আমবাড়িয়া ইউনিয়ন বাসী।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au