সারাদেশ

মেয়র আতিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মানবিক ভাবে দেখার আহবান ঐশির

  • 6:31 pm - June 08, 2021

স্টাফ করেসপন্ডেন্ট : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও ভূমি মন্ত্রণালয় বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও ছয় দফা দাবি আদায় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের দ্বিতীয় প্রজন্ম।

মেয়রের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন মুক্তিযোদ্ধা পরিবারের দ্বিতীয় প্রজন্ম নুরতাজ আরা ঐশী।

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভাষানটেক পূর্ণবাসন প্রকল্পের বস্তিবাসী ও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ঐশী লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, মেয়র আতিকুল ইসলাম তাদের পিতার পৈত্রিক সম্পত্তি ও বস্তির গরিব মানুষের প্রকল্প জোরজবস্তি করে দখল করে নিয়েছে।

তার অভিযোগ শুধু পিতার সম্পত্তি নয় তার মায়ের পারিবারিক ভাবে পাওয়া ২ টি ফ্ল্যাট স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দিয়ে দখল করে নিয়েছে এবং তাদের আয়-রোজগারের সমস্ত পথ বন্ধ করে দিয়েছে মেয়র আতিক। তার অভিযোগ, পুলিশ ও সন্ত্রাসী দিয়ে তাদেরকে হেই প্রতিপন্ন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে নুরতাজ আরো ঐশী আরো বলেন, মহামান্য আদালত আমাদের পৈত্রিক সম্পত্তির বিষয়ে আমাদের পক্ষে রায় দিয়েছে এবং ঢাকা জেলা প্রশাসন ও ডিএনসিসির সাবেক মেয়র আনিসুল হক আমাদের এ সমস্যা সমাধানের জন্য চেষ্টা করেছিল কিন্তু মেয়র আতিক আসার পর তিনি সে সমস্যাটি জোরালো ভাবে জটিলতায় পরিণত করেছে। আইন ও ঢাকা জেলা প্রশাসনের কথা মানছেনা মেয়র আতিক। আমাদের বিষয় নিয়ে তিনি নিজ ক্ষমতাবলে জটিলতা সৃষ্টি করছে।

ওশী জানান, আমাদের ভাষানটেক পুনর্বাসন প্রকল্প আমাদের কোটি কোটি টাকা আটকে রয়েছে যা ভূমি মন্ত্রণালয় ও সন্ত্রাসী চক্র আজ পর্যন্ত লুটেপুটে খাচ্ছে। আর এদিকে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম আমাদের সাথে বছরের-পর-বছর অবিচার করছেন। তিনি বলেন, কোর্টের আদেশ অমান্য করছেন এবং সংবিধান লঙ্ঘন করে শর্ত ভঙ্গ করেছে মেয়র আতিক এবং ডিএনসিসিকে দুর্নীততে আক্রান্ত করছে।

সংবাদ সম্মেলনে ঐশী আর অভিযোগ করে বলেন, লালমাটিয়ার দুটি ফ্ল্যাট আর সাভার কলমা এই বাগানবাড়ি থেকে আমাদের ইনকাম হতো কিছু যা দিয়ে আমরা পারিবারিক খরচ চলতাম। আর সেই ইনকামটা বন্ধ করে দিয়েছে মেয়র আতিক। এখন আমরা মানবিক ভাবে জীবন যাপন করছি। আমাদের লেখাপড়া বন্ধের পথে। তিনি বলেন, এদিকে কোটি কোটি টাকা ভাষানটেক প্রকল্পে ব্লক হয়ে আছে। তার পাশাপাশি গত পঞ্চাশ বৎসরের কলমিলতা বাজারে ক্ষতিপূরণ আইনী লড়াইয়ে ও অন্যান্য অফিশিয়াল স্টেপ নিতে গিয়ে আরও যা সম্পত্তির ছিল তাও আমরা হারিয়েছি। আমরা সর্বোচ্চ আদালত পর্যন্ত গিয়ে জাস্টিস পেয়েছি ঠিকই, কিন্তু সেই রায় যারা বাস্তবায়ন করবেন তারা সেটাকে সম্পূর্ণ অবৈধ ভাবে আটকে রেখেছে।

তিনি বলেন, স্বাধীনতার সংগ্রামের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে আমাদের অনেক গর্ববোধ করার কথা কিন্তু স্বাধীনতার এই ৫০ বছর পূর্তি অনুষ্ঠান আজ আমাদের কে কাঁদাচ্ছে এবং কষ্ট দিচ্ছে। একজন মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে এ কষ্ট মেনে নেওয়া কঠিন।

এ সময় ঐশী মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের কাছে ছয় দফা দাবি জানান। তাদের দাবি সমূহ হল ১) ভাষানটেক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নে বাধা দূর করা। মেয়র আতিকুল ইসলাম কর্তূক কলমিলতা বাজারের ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্ট নির্দেশ পালনের বাধ্য করা।
২) ভূমি মন্ত্রণালয় কর্তৃক এনএসপি ডিএল এর চুক্তির আদেশ প্রত্যাহার করা। ৩) ভাষানটেক প্রকল্প ব্যর্থ করার ষড়যন্ত্রে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের নির্ধারণ ও শাস্তি দাবি জানায় এবং মহামান্য হাইকোর্টের তিন সদস্য বিশিষ্ট একটি বিচার বিভাগ তদন্ত কমিটি করা। ৪) হাইকোর্টের রিট পিটিশন ৭৭৯/২০১০ অবজারভেশন অনুযায়ী সালিশি বোর্ডের মাধ্যমে সমাধান করা। ৫) ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের বিষয় দুর্নীতি দমন কমিশনে বন্ধ হওয়া তদন্ত পুনরায় চালু করা সেই সঙ্গে মেয়র আতিকের বিরুদ্ধে দেওয়া অভিযোগ জরুরী ভিত্তিতে তদন্ত করা। ৬) শহীদ পরিবার হিসেবে আমি নুরতাজ আরা ঐশী ও আমার পরিবার ব্যক্তিবর্গের জানমাল ও সম্পদের সুরক্ষা প্রদান করা। এবং সরকারি অন্যান্য সুবিধা মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে প্রদান করা।

ঐশী বলেন, এই বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি এবং ন্যায্য বিচারের দাবি জানাই।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au