সারাদেশ

এখন থেকে ঘরে বসেই জমির খাজনা শুরু হয়েছে অনলাইনে রেজিষ্ট্রেশন

  • 2:26 pm - June 08, 2021

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে ভুমি উন্নয়ন কর প্রদান এবং রেজিষ্টেশন বিষয়ে অবহিত করণ সভা অনুৃষ্ঠিত হয়েছে।

সরকার ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা ব্যবস্থাকে ডিজিটাল করার লক্ষ্যে সারা দেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে অনলাইনে ভুমি মালিকদের রেজিষ্টেশন কার্যক্রম শুরু করেছে উপজেলা ভূমি অফিস। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা হল রুমে সাংবাদিকদের নিয়ে এই অবহিত করণ সভা অনুৃষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: কানিজ আফরোজ। এসময় উপজেলার প্রিন্ট এবং ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: কানিজ আফরোজ বলেন, সরকার আনলাইনে রেজিষ্টশনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা ব্যবস্থাকে ডিজিটাল করতে অনলাইনে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করেছে। এতে করে করে ভূমি মালিকগণ ইউনিয়ন/পৌর ভূমি অফিসে না গিয়েই, অর্থাৎ ঘরে বসে র্স্মাট ফোন অথবা কম্পিউটার/ ল্যাপটপে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে সেখান থেকেই ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করে দাখিলা সংগ্রহ করতে পারবেন।

এতে করে ভুমি মালিকগণের জমির উন্নয়ন কর বা জমির খাজনা দিতে সহজ হবে। এ লক্ষ্যে উপজেলার সব ইউনিয়ন এবং পৌর এলাকার মৌজাওয়ারী ভূমি মালিকের তথ্য অনলাইনে এন্ট্রি দিয়ে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়েছে।
রেজিষ্ট্রেশনের জন্য প্রত্যেক ভুমি মালিকগণকে তার মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র,পূর্ববর্তী দাখিলার কপি এবং প্রয়োজনে খতিয়ানের কপি নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন/পৌর ভূমি অফিসে যোগাযোগ করে ফ্রি রেজিস্ট্রেশন করার জন্য জমি মালিকদের আহ্বান জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: কানিজ আফরোজ।

আগামী ৩০ জুন থেকে পুর্বের প্রচলিত পদ্ধতিতে আর ভূমি উন্নয়ন কর আদায় করা হবে না বলেও জানিয়েছেন উপজেলা তিনি। তাই তিনি সকল ভুমি মালিকগণকে অনলাইনে রেজিষ্ট্রেশনে অংশ গ্রহন করতে আহব্বান জানিয়েছেন।এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে ভূমি মালিকগণ পৌর ভূমি অফিসসহ উপজেলার সাতটি ইউনিয়নে ভূমি অফিসে রেজিস্ট্রেশনের কাজ শুরু করেছেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au