সারাদেশ

প্রশাসনের কঠোর বিধি নিষেধ মানছে না মানুষ

  • 2:12 pm - June 08, 2021

আহসান উল্লাহ বাবলু ,সাতক্ষীরাপ্রতিনিধি : করোনা সংক্রমণ রোধে সাতক্ষীরায় চলছে সাতদিনের লকডাউন। সাতক্ষীরা জেলা প্রশাসন ঘোষিত সাত দিনের এ লকডাউনের ৪র্থ দিনে তিন স্তরে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী। সড়কে পুলিশ, সীমান্তে বিজিবি ও মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মধ্যদিয়ে চলছে লকডাউন। তবে কঠোর বিধি নিষেধ থাকলেও মানছে না মানুষ। গত ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রথম ধাপের সাতদিন লকডাউন ঘোষণা করে সাতক্ষীরা জেলা প্রশাসন।

লকডাউনের চতুর্থ দিনে বেশ কিছু কঠোর বিধি নিষেধ লক্ষ্য করা গেলেও সাধারণ মানুষ মানছেন না বিধি নিষেধ। লকডাউন চলাকালে সাতক্ষীরার সাথে খুলনা ও যশোরের সংযোগস্থলে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে একইভাবে পুলিশ চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ভোমরা স্থল বন্দরে আসা ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের বন্দরে খোলামেলা চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে সাতক্ষীরা সীমান্ত পথে বৈধ-অবৈধ যাতায়াত পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। সীমান্ত জুড়ে টহলে রয়েছে বিজিবি সদস্যরা। সীমান্ত এলাকায় কঠোর নজরদারী, টহল তৎপরতা এবং বিশেষ অভিযান পরিচালনা করছে বিজিবি। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, গণমানুষকে আরও সচেতন হতে হবে। এখনো প্রয়োজনে-অপ্রয়োজনে অনেকেই বের হচ্ছেন। কঠোর অবস্থানে জেলা পুলিশ। বেআইনিভাবে চলাফেরার জন্য মামলা, জরিমানা এবং গাড়ি জব্দ করা হচ্ছে। লকডাউন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আল মাহমুদ বলেন, সাতক্ষীরায় তার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৩৬ কিঃ মিঃ স্থল সীমানা এবং ১৮ কিলোমিটার নদী সীমানা সর্বমোট ৫৪ কিঃ মিঃ এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা প্রদান করে আসছে বিজিবি জোওয়ানরা। গত ২৮ এপ্রিল হতে ৫ জুন পর্যন্ত সর্বমোট ৬৮৪টি অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে ৩৯জন (বাংলাদেশী-৩৮ জন ও ভারতীয় ১জন) এবং ২জন মানবপাচারকারী আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের মধ্যে খাদিজা বিবি নামের এক ভারতীয় নাগরিককে বিএসএফ’র নিকট হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, জেলার ২৪ লাখ মানুষের জীবনের কথা চিন্তা করে প্রথম পর্যায়ে সাতদিনের লকডাউন দেয়া হয়েছে। চলমান লকডাউন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা কামনা করে তিনি বলেন, সীমান্তে রয়েছে অতন্ত্র প্রহরী বিজিবি, জেলা ও উপজেলা শহর হয়ে প্রান্তিক পর্যায়ে রয়েছে পুলিশ, র‍্যাবসহ সরকারের অন্যান্য বাহিনী। মানুষের সাথে ভাল আচরণের মধ্যদিয়ে ঘরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন কাজ করে যাচ্ছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au