সারাদেশ

আশাশুনির বড়দলে চেয়ারম্যান প্রার্থী আনিসুজ্জামান বুলুর মতবিনিময়

  • 9:52 am - June 07, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি ধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আনিসুজ্জামান বুলুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ইউনিয়নের জামালনগর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে চেয়ারম্যান প্রার্থী নৌকার মনোনয়ন প্রত্যাশী আনিসুজ্জামান বলেন আমি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। ছাত্র জীবনে উপজেলা ছাত্রলীগের নেতা পরবর্তীতে সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে বড়দল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

আমি আশাশুনি উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদারের পুত্র। আমার বড় ভাই আব্দুর রহমান আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। ভ্রাতুষ্পুত্র রাজু আহম্মেদ পিয়াল উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক। বড়দল ইউনিয়নের চেয়ারম্যাান পদপ্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আনিসুজ্জামান বুলু বলেন আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে বড়দল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিনত করে মাদক মুক্ত, দালাল মুক্ত, সন্ত্রাস মুক্ত ইউনিয়ন গড়ে সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করব। শেখ হাসিনার প্রতিশ্রুতি আমার গ্রাম আমার শহরে রূপান্তরিত করব।

শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ সুপেয় পানির ব্যবস্থা করব। তিতুখালীর খাল অবমুক্ত করব। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে বড়দল ইউনিয়নকে আধুনিকায়ন করব। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি সরদার, আ’লীগ নেতা আতিয়ার রহমান,মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীবৃন্দ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au