সারাদেশ

রাজশাহীতে শপিংমল ও দোকানপাট বন্ধ কাল থেকে

  • 5:33 pm - June 02, 2021

জিল্লুর রহমান জয় : করোনার কালো আধের ঘিরে ধরে আছে সারাবিশ্বকে। আর এই জন্য করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে আরও কিছু নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। এর আওতায় আগামীকাল বৃহস্পতিবার (০৩ জুন) থেকে রাজশাহীতে শপিংমলসহ অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে।

আজ বুধবার (০২ জুন) বিকাল ৪টার দিকে রাজশাহী জেলা প্রশাসক মো. আবদুল জলিল তার নিজ সভাকক্ষে  সাংবাদিকদের এই বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আগামীকাল সকাল ৭টা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই নতুন বিধিনিষেধ জারি থাকবে।

বিধিনিষেধ অনুযায়ী, সন্ধ্যা ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ খোলা থাকবে। খাবার সরবরাহ করা যাবে।

তবে কোনো অবস্থাতেই হোটেলে বসে খাওয়া যাবে না। শপিংমলসহ অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। তবে দোকানপাট থেকে অনলাইনে পণ্য বিক্রি করা যাবে। কোনো ক্রেতা সশরীরে দোকানে যেতে পারবেন না।

জেলা প্রশাসক আরও বলেন, কাঁচাবাজার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনা-বেচা করা যাবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না।

তবে টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকাকেন্দ্রে যাওয়া যাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি পরিষেবা, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য জরুরি পণ্য ও সেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এছাড়া বিধিনিষেধের মধ্যে জুমার নামাজসহ ৫ ওয়াক্তের নামাজেও সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন। অন্যান্য উপসানালয়েও সমানসংখ্যক মানুষ অংশ নিতে পারবেন।

আমের আড়ৎ বা বাজার আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে আড়ৎদারদের মাধ্যমে বিক্রি করা যাবে। বাগান থেকে আম ট্রাকে করে পাঠানো যাবে। এছাড়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আম পরিবহন চালু থাকবে।

এদিকে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে বিধিনিষেধ চলছে। তবে এরই মাঝে সীমান্তবর্তী এ জেলায় বেড়ে গেছে করোনার সংক্রমণ। এর আগে একই কারণে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় আলাদা করে বিশেষ লকডাউন দেওয়া হয়েছে।

রাজশাহীতেও হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। উদ্ভূত পরিস্থিতিতে আজ বুধবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কোর কমিটির সভায় এ বিষয়টি আলোচিত হয়। পরে বিকেলে জেলা প্রশাসক রাজশাহীতে নতুন বিধিনিষেধ জারির সিদ্ধান্তের কথা জানান।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে সাতজন মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ এবং দু’জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

তাদের সবার বাড়ি রাজশাহীসহ পার্শ্ববর্তী সীমান্ত জেলায়। এছাড়া দুপুরে পাঠানো রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের রিপোর্ট থেকে জানা গেছে, বিভাগের আট জেলায় আজ নতুন করে ৩৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর রয়েছে ১৯৮ জন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au