সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সিপিসি-১, র্্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের আভিযানিক বল ভোর সাড়ে ৩ ঘটিকার সময় এক অভিযান পরিচালনা করেন।
রাজশাহী কাশিয়াডাঙ্গা থানাধীন আমিন পেট্রোল পাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কুমিল্লা জেলার বুড়িচং এর মোঃ ইমাম হোসেন (২৩) পিতা জাকির হোসেন এবং মোঃ সুলতানের ছেলে মোঃ কামরুল হোসেন (২৬)কে আটক করা হয়।
জব্দ করা হয় ইঞ্জিন চালিত ১টি পিক আপ, সাড়ে ৪১ কেজি গাঁজা এবং ৭০টি খালি আমের ক্যারেট। সিপিসি-১, র্্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানান হয়।
গাঁজা নিয়ে রাজশাহী আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তারা দির্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।