সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর গ্রামের ম্যাংগো মার্কেটের সামনে রাত আনুমানিক সোয়া ১০ ঘটিকার সময় র্্যাবের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় মোঃ সোহাগ (২০) নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে ২টি বিদেশি পিস্তল ২টি ম্যাগজিন এবং ৫ রাউন্ড গুলিসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
মোঃ সোহাগ ভোলাহাট উপজেলার বড়গাছী ইউনিয়নের আলিন্দপুর গ্রামের মোঃ আশরাফুল হকের ছেলে। উক্ত অস্ত্র ব্যাবসায়ী দীর্ঘদিন থেকে অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। সিপিসি-১, র্্যার-৫ , চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।