প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার ভোর থেকে প্রবল বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে অফিসগামী যাত্রীদের যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে তেমনি রাজধানীর অনেক অলিগলিতে ও রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। বৃষ্টির পাশাপাশি হালকা বাতাস বইছে।
বৃষ্টির কারণে ধানমন্ডির বিভিন্ন এলাকা, ২৭ নম্বর মোড়, পশ্চিম রাজাবাজার, মিরপুর রোডসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়। এছাড়া জলাবদ্ধতা দেখা দিয়েছে ফার্মগেটের পশ্চিম তেজতুরী বাজারেও।
বৃষ্টি ও জলাবদ্ধতায় কর্মজীবীদের অনেকে ভিজেই কর্মক্ষেত্রে গেছেন। আবার অনেকে জলাবদ্ধতার কারণে বাসা থেকেই বের হতে পারছেন না। বেশ কিছু বাসার নিচতলায় পানি ঢুকে গেছে। কিছু এলাকায় দোকানপাটেও পানি প্রবেশ করেছে।
বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে রাস্তার ওপর গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। ফলে জলজটের পাশাপাশি যানজটও তৈরি হয় এসব এলাকায়।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া আকারেও বয়ে যেতে পারে। ঢাকার বাতসে আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ।
অপরদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার (১ জুন) ভোর ৬টার আগে ২৪ ঘণ্টার ঢাকায় ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টি এবং সেইসঙ্গে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au