সারাদেশ

নোয়াখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র মুক্তিযোদ্ধার উপর হামলার দোষীদের গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন

  • 3:15 pm - June 01, 2021

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সোনাইমুড়ীতে মুক্তিযোদ্ধার উপর অতর্কিত হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবীতে সোনাইমুড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় সোনাইমুড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা আবদুর রহমান লাতু (৬৫) অভিযোগ করেন, উপজেলার হোসেনপুর গ্রামে ৩১ মে বিকাল সাড়ে ৫টার দিকে জনসাধারণের চলাচলের পথে প্রতিবেশী হারুনুর রশিদ রাস্তার ঘাস পরিস্কার করছিল। রাস্তার ঘাস পরিস্কার করলে মাটি সরে রাস্তাটি বিনস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

হোসেনপুর গ্রামের মৃত আবদুল আজিজের পুত্র মুক্তিযোদ্ধা আবদুর রহমান লাতু রাস্তার পাশে ঘাস পরিস্কার করতে নিষেধ করলে একই গ্রামের আবদুল মোতালেবের পুত্র মাহমুদুর রহমান রূপক, মিনহাজুর রহমান ঋতু ও রিফাত ঐ মুক্তিযোদ্ধাকে লক্ষ করে অকথ্য ভাষায় গালমন্দ করে। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা আবদুর রহমান লাতুকে এলোপাতাড়ি পিটিয়ে মারাÍক জখম করে।

এসময় তার দুই ছেলে জাকারিয়া (৩৬) ও মোস্তাফিজুর রহমান (৩৫) বাধা দিতে এলে তাদেরকেও এলোপাতাড়ি পিটিয়ে ও কিলঘুষি মেরে মারাÍক জখম করে। পরে স্থানীয়রা এসে গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

এ নিয়ে মুক্তিযোদ্ধা আবদুর রহমান লাতু বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি অভিযোগ দিলেও পুলিশ এখনো মামলা হিসেবে থানায় রুজু করেনি। উল্টো হামলাকারীরা মুক্তিযোদ্ধা ও তার ছেলেদেরকে বিভিন্ন প্রকার হুমকি ধমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এং দোষীদের গ্রেপ্তারের দাবী করে মুক্তিযোদ্ধা আবদুর রহমান লাতু প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au