সারাদেশ

ইট ভাটা’র বিষাক্ত ধোয়ায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন

  • 1:59 pm - May 31, 2021

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ইটভাটার বিষাক্ত ধোয়ায় ফসলের ক্ষতি হওয়ায় দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ি ভাটা’র মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্ত কৃষকরা ।

মানববন্ধন চলাকালে আগামী ১৫ দিনের মধ্যে ক্ষতিগ্রস্থ কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ না দেওয়া হলে, বৃহত্তর কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছেন সংগ্রাম পরিষদের আহবায়ক আজিজুর রহমান।
গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ি ভাটারমোড় নামক এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদের আহবায়ক আজিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক আনোয়ার আলী সরকার, দিনাজপুর জেলা শাখা বাংলাদেশ কৃষক খেত মজুর সমিতির সভাপতি আখতার আজিজ, সাংগঠনিক সম্পাদক ও ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদের উপদেষ্টা সঞ্জিত প্রসাদ জিতু, নীলফামারী শাখা বাংলাদেশ কৃষক খেত মজুর সমিতির নেতা শফিকুল আলম, ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদের সদস্য সচিব মাসুদ রানা, সংগ্রাম পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, সংগ্রাম পরিষদের সদস্য ফাত্তানুর, এরশাদ, নাজমা বেগম, আফরাজুল রহমান আপন, মনিরুজ্জামান মনির প্রমুখ।

বক্তরা বলেন, এক ইউনিয়নে ১৯ ইটভাটার কারণে প্রায় ৩শ একর জমির আম ও ধানসহ ৩০ প্রকার ফসল নষ্ট হয়ে গেছে। এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবাবর গত ২৩ মে ৩০০ কৃষকের স্বাক্ষরিত স্মারকলিপি পেশ করা হয়। কিন্তু প্রশাসন শুধু কয়েকটি ভাটায় নাম মাত্র জরিমানা করে ব্যাবস্থা নেয়ার আশ্বাস-ই দিয়েছেন। এখোনো কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেন’নি।

তারা আরো বলেন, এই ইটভাটার কারণে দিনদিন কৃষকরা নিঃস্ব হয়ে আসছে। ইটভাটার বিষাক্ত ধোয়ার কারণে বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতিসহ শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। আমাগীতে যেনো এধরণের সমস্যার মুখে না পড়তে হয়, সেজন্য সরকারের কাছে অবৈধ ইটভাটাগুলো বন্ধের জন্য দাবি জানান তারা।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিদ কায়সার রিয়াদ বলেন, প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au